১৪ জুন ২০২৬, রবিবার, ০০:১২

শিরোনাম
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে : প্রধানমন্ত্রী বাজেট ঘোষণার পর প্রথমবার দাম না বাড়ার নজির: প্রধানমন্ত্রী চারদিনের চীন সফর শেষে ঢাকায় সংসদীয় প্রতিনিধি দল মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী দাশেরকান্ধি পয়ঃশোধনাগারে ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী অন্তর্ভুক্তিমূলক বাজেটের দাবি অর্থমন্ত্রীর

টাইগারদের দুই কোটি বোনাসের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

টাইগারদের দুই কোটি বোনাসের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ২২:৩৪

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের পর বড় পুরস্কার পেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সিরিজ নিশ্চিত করায় ক্রিকেটারদের জন্য ২ কোটি টাকা বোনাস ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

শনিবার (১৩ জুন) প্রতিমন্ত্রীর প্রেস সচিব আশরাফুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

১৬ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে মাঠে নেমে দারুণ শুরু করে বাংলাদেশ। প্রথম ম্যাচে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ৮৬ রানের বড় জয় পায় টাইগাররা। ২০০৫ সালে কার্ডিফে স্মরণীয় জয়ের পর এই প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারানোর কৃতিত্ব দেখায় বাংলাদেশ।

সিরিজের দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নেয় স্বাগতিকরা। ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ৫ উইকেটের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ। এর মধ্য দিয়ে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষেও জয়ের খাতা খুলল টাইগাররা।

সিরিজ জয়ের আনন্দের মধ্যেই ক্রিকেটারদের জন্য ২ কোটি টাকার বিশেষ বোনাস ঘোষণা করা হয়েছে, যা দলের সাফল্যের স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

এদিকে আগামীকাল তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি জিততে পারলে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করার বিরল কৃতিত্বও অর্জন করবে তারা।

ওয়ানডে সিরিজ শেষে দুই দল চট্টগ্রামে যাবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৭, ১৯ ও ২১ জুন।

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন