আর্জেন্টিনার প্রথম ম্যাচে সেই রেফারি, যিনি পরিচালনা করেছিলেন বিশ্বকাপ ফাইনাল
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪ জুন, ২০২৬, ০০:০৩
বিশ্বকাপের ‘জে’ গ্রুপে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন অভিযান শুরু করবে আর্জেন্টিনা। আর এই গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিলেন।
ম্যাচটির জন্য ঘোষিত রেফারি প্যানেলে মার্চিনিয়াকের সঙ্গে সহকারী হিসেবে থাকবেন তার স্বদেশী তমাস লিস্টকেভিচ ও আদাম কুপসিক। এছাড়া চতুর্থ কর্মকর্তা ও রিজার্ভ রেফারির দায়িত্বে থাকবেন নিউজিল্যান্ডের দুই কর্মকর্তা।
আর্জেন্টিনার ম্যাচে মার্চিনিয়াকের উপস্থিতি নতুন কিছু নয়। এর আগে তিনি তিনটি ম্যাচে আলবিসেলেস্তেদের খেলা পরিচালনা করেছেন। ২০১৮ বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচেও তিনি দায়িত্বে ছিলেন। সেই ম্যাচে আর্জেন্টিনা একটি পেনাল্টি পেলেও তা থেকে গোল করতে পারেননি লিওনেল মেসি, ফলে ম্যাচটি সমতায় শেষ হয়।
পরে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার আরও দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেন এই পোলিশ রেফারি। অস্ট্রেলিয়ার বিপক্ষে নকআউট পর্বের ম্যাচে আর্জেন্টিনা জয় তুলে নেয়। এছাড়া ফ্রান্সের বিপক্ষে বহুল আলোচিত ফাইনালেও তিনি দায়িত্ব পালন করেন।
সেই ফাইনালে তার সিদ্ধান্তে আর্জেন্টিনা ও ফ্রান্স—দুই দলই পেনাল্টি পেয়েছিল। আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসি এবং ফ্রান্সের হয়ে কিলিয়ান এমবাপ্পে পেনাল্টি থেকে গোল করেন। ম্যাচটি বিশ্বকাপ ইতিহাসের অন্যতম স্মরণীয় ফাইনাল হিসেবে বিবেচিত হয়।
কাতার বিশ্বকাপের শিরোপা জয়ের স্মৃতি এখনও আর্জেন্টিনা সমর্থকদের মনে উজ্জ্বল। সেই স্মৃতির অংশ হয়ে থাকা সাইমন মার্চিনিয়াকের উপস্থিতিতেই এবার নতুন বিশ্বকাপ যাত্রা শুরু করতে যাচ্ছে লিওনেল স্কালোনির দল।
আরও পড়ুন
- • “আমি সমকামী” - গুজব নিয়ে মুখ খুললেন মৌনী রায়
- • নাঈম হাসানকে হেনস্তার জেরে দায়িত্ব হারালেন থানার প্রধান
- • আলি খামেনির জানাজার তারিখ ঘোষণা, তেহরানে শুরু হবে শোকানুষ্ঠান
- • ব্রাজিল-মরক্কো ম্যাচের আগে আলোচনায় নোরা ফাতেহি ও আশরাফ হাকিমি
- • সকাল ৯টার মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে ৩ জেলায়
- • আর্জেন্টিনার প্রথম ম্যাচে সেই রেফারি, যিনি পরিচালনা করেছিলেন বিশ্বকাপ ফাইনাল
- • টাইগারদের দুই কোটি বোনাসের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
- • উদ্বোধনী ম্যাচে ৮৮ বছরের ব্রাজিলের রাজত্ব, এবার চ্যালেঞ্জ ছুড়ছে মরক্কো
- • লেবাননে হামলা অব্যাহত থাকলে পুনরায় যুদ্ধে নামার বার্তা ইরানের
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • শিল্প বিপ্লবের নতুন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব
- • স্ট্রেস ম্যানেজমেন্ট হতে পারে শিক্ষার্থীদের জন্য আশির্বাদ
- • বিশ্বকাপ মিশনে যুক্তরাষ্ট্রে নিজস্ব শেফ ও খাবার নিয়ে হাজির নরওয়ে দল
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
