নাঈম হাসানকে হেনস্তার জেরে দায়িত্ব হারালেন থানার প্রধান
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪ জুন, ২০২৬, ০১:০৪
চট্টগ্রামের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমানকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে ডিবি পুলিশের পরিচয়ে হেনস্তা ও মারধরের অভিযোগের ঘটনার পর এই প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়।
শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনারের স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি জানানো হয়। একই আদেশে খুলশী থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বর্তমানে বাকলিয়া থানায় কর্মরত মোহাম্মদ সোলাইমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে। বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে লালখান বাজার ফ্লাইওভারের কাছে নাঈম হাসানকে বহনকারী একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তাকে হেনস্তা ও মারধরের অভিযোগ ওঠে। এ ঘটনায় তার ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
মামলায় এক উপ-পরিদর্শক, এক কনস্টেবল এবং পুলিশের একজন সোর্সকে আসামি করা হয়েছে। অভিযোগ ওঠার পর সংশ্লিষ্ট তিনজনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।
এদিকে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। প্রাথমিকভাবে জানানো হয়েছে, সোনা চোরাচালানসংক্রান্ত তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছিল। তবে অভিযানের পদ্ধতি, তথ্যের উৎস এবং দায়িত্বপ্রাপ্ত সদস্যদের আচরণসহ সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আরিফুর রহমান অতীতে দেশের বিভিন্ন থানায় দায়িত্ব পালন করেছেন। তার কর্মজীবন ঘিরে বিভিন্ন সময়ে নানা অভিযোগ ও বিতর্কও আলোচনায় এসেছে। সাম্প্রতিক ঘটনার পর তাকে খুলশী থানা থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
আরও পড়ুন
- • পেলে-রোনালদিনহোর উত্তরসূরি ছাড়াই মাঠে ব্রাজিল, কেন এমন সিদ্ধান্ত?
- • আবারো এক ভালোবাসায় আটকা অপু-বুবলি
- • “আমি সমকামী” - গুজব নিয়ে মুখ খুললেন মৌনী রায়
- • নাঈম হাসানকে হেনস্তার জেরে দায়িত্ব হারালেন থানার প্রধান
- • আলি খামেনির জানাজার তারিখ ঘোষণা, তেহরানে শুরু হবে শোকানুষ্ঠান
- • ব্রাজিল-মরক্কো ম্যাচের আগে আলোচনায় নোরা ফাতেহি ও আশরাফ হাকিমি
- • সকাল ৯টার মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে ৩ জেলায়
- • আর্জেন্টিনার প্রথম ম্যাচে সেই রেফারি, যিনি পরিচালনা করেছিলেন বিশ্বকাপ ফাইনাল
- • লেবাননে হামলা অব্যাহত থাকলে পুনরায় যুদ্ধে নামার বার্তা ইরানের
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • শিল্প বিপ্লবের নতুন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব
- • স্ট্রেস ম্যানেজমেন্ট হতে পারে শিক্ষার্থীদের জন্য আশির্বাদ
- • বিশ্বকাপ মিশনে যুক্তরাষ্ট্রে নিজস্ব শেফ ও খাবার নিয়ে হাজির নরওয়ে দল
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
