১৫ জুন ২০২৬, সোমবার, ০০:১৪

শিরোনাম
ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ পেলেন জহির হোসেন বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের, ভেঙে দেওয়া হলো ইসলামী ব্যাংকের পর্ষদ এডিবির ঋণে চাঙ্গা রিজার্ভ, ৩১ বিলিয়ন ডলারের মাইলফলক পেরোল বাংলাদেশ ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ দেবে রূপপুর, আগস্টে সংযোগ কক্সবাজারে হচ্ছে ব্লু ইকোনমি বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী ভারতের আপত্তিতে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশকে আদ্-দ্বীন মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অন্য হাসপাতালে সংযুক্তির নির্দেশ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু

আসছে জয়ার ‘আজও অর্ধাঙ্গিনী’

আসছে জয়ার ‘আজও অর্ধাঙ্গিনী’

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪ জুন, ২০২৬, ১০:৩৪

দুই বছর আগে মুক্তি পাওয়া অর্ধাঙ্গিনী দর্শকের প্রশংসা কুড়িয়েছিল। সেই ছবির গল্প এবার নতুন মোড় নিয়ে ফিরছে পর্দায়। আগামী ১০ জুলাই মুক্তি পেতে যাচ্ছে ছবিটির সিক্যুয়েল আজও অর্ধাঙ্গিনী। আগের ছবির মতো এবারও অভিনয়ে রয়েছেন জয়া আহসান, কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলী। নতুনভাবে যুক্ত হয়েছেন ইন্দ্রাশিস রায়।

ছবিটি পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলী। নির্মাতার ভাষ্য, প্রথম পর্বের গল্প যেখানে শেষ হয়েছিল, তার প্রায় দুই বছর পরের ঘটনা নিয়ে এগিয়েছে নতুন ছবির কাহিনি। একটি বিয়েকে কেন্দ্র করে আবারও মুখোমুখি হয় সুমন, শুভ্রা ও মেঘনা। পুরোনো সম্পর্কের টানাপোড়েনের পাশাপাশি গল্পে যুক্ত হয়েছে নতুন কিছু সংকট ও অজানা সত্য।

নতুন ছবিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মেঘনার মেয়ে টিকলি চরিত্রটি। টিকলি এখন কিছুটা বড় হয়েছে। তবে সে জানে না, সুমন তার জৈবিক বাবা নন। এই গোপন সত্যকে ঘিরেই তৈরি হয় নতুন সংকট। একপর্যায়ে সেই পরিস্থিতি আবারও কাছাকাছি নিয়ে আসে দুই ‘অর্ধাঙ্গিনী’কে।

সিক্যুয়েলে কাজের অভিজ্ঞতা নিয়ে জয়া আহসান বলেন, ‘অর্ধাঙ্গিনী খুব পরিণত একটি গল্প ছিল। সেই ছবির সিক্যুয়েলের অংশ হতে পেরে ভালো লাগছে। আগের ছবিটি দর্শক গ্রহণ করেছিলেন। নতুন ছবিটি নিয়েও তাঁদের প্রত্যাশা আছে। সেই প্রত্যাশার চেয়ে বেশি কিছু দেওয়ার চেষ্টা করেছি আমরা।’

নির্মাতা কৌশিক গাঙ্গুলীর মতে, এবার গল্পের তিনটি প্রধান চরিত্রের অনেক অজানা দিক দর্শকের সামনে উন্মোচিত হবে। সম্পর্ক, দায়িত্ব, ভালোবাসা এবং সত্য প্রকাশের দ্বন্দ্ব এসব উপাদান নিয়েই এগিয়েছে আজও অর্ধাঙ্গিনীর গল্প।

আগামী ১০ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তির মধ্য দিয়ে দর্শকের সামনে আসবে ছবিটি।

আরও পড়ুন