১৬ জুন ২০২৬, মঙ্গলবার, ১৩:৩৬

শিরোনাম
বিমানবন্দরে আটকে রাখা হয়নি, ভারত সফর নিয়ে ব্যাখ্যা দিলেন ড. জাহেদ উর রহমান আদ্-দ্বীন হাসপাতালের নির্বাহী পরিচালকের পদত্যাগ বাংলাদেশে বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে চীনে বিডার অফিস আজ বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি, নির্ধারিত হবে আশুরার তারিখ দুবাই বিমানবন্দর নয়, শপিং মল থেকে আটক হন বেনজীর: পরিবারের দাবি বাল্যবিয়ে ঠেকাতে বাধ্যতামূলক হচ্ছে ডিজিটাল জন্ম নিবন্ধন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি গণমাধ্যমকে তোষামোদ ছাড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেলেন নেইমার, বড় ধাক্কায় ব্রাজিল

গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেলেন নেইমার, বড় ধাক্কায় ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ১২:৩৩

রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা শুরুটা ভালো হয়নি। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচ ১–১ গোলে ড্র করে দলটি। ওই ম্যাচে ইনজুরির কারণে বেঞ্চে ছিলেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র।

ধারণা করা হচ্ছিল, চোট কাটিয়ে হাইতির বিপক্ষে পরের ম্যাচে তিনি মাঠে ফিরতে পারেন। কিন্তু ব্রাজিল শিবিরে এসেছে আরও বড় দুঃসংবাদ—গ্রুপ পর্বের কোনো ম্যাচেই আর খেলতে পারবেন না নেইমার।

ব্রাজিলিয়ান গণমাধ্যম ‘গ্লোবো’সহ স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, নেইমার তার কাফ (পায়ের পেছনের পেশি) ইনজুরির অগ্রগতি মূল্যায়নের জন্য নতুন ইমেজিং টেস্ট করিয়েছেন। রিপোর্টে অগ্রগতি “সন্তোষজনক” হলেও চিকিৎসকরা তাকে মাঠে ফেরার অনুমতি দেননি, কারণ পুনরায় চোটের ঝুঁকি এড়াতে চান তারা।

বর্তমানে নেইমার ব্রাজিল ফুটবল কনফেডারেশনের মেডিকেল বিভাগের পর্যবেক্ষণে আছেন এবং আলাদা ফিটনেস অনুশীলন করছেন। তবে এখনো তিনি বল নিয়ে অনুশীলন শুরু করেননি বা দলের মূল ট্রেনিংয়ে যোগ দেননি।

২০২৩ সালের অক্টোবরের পর থেকেই জাতীয় দলের বাইরে আছেন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা এই তারকা। তিনি এখন গ্রেড-২ কাফ স্ট্রেইনে ভুগছেন, যা পায়ের পেশির আংশিক ছিঁড়ে যাওয়ার মতো মাঝারি মাত্রার ইনজুরি।

ফলে বিশ্বকাপের গ্রুপ পর্বে নেইমারের অনুপস্থিতি ব্রাজিলের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন