১৬ জুন ২০২৬, মঙ্গলবার, ১২:৩৭

শিরোনাম
বিমানবন্দরে আটকে রাখা হয়নি, ভারত সফর নিয়ে ব্যাখ্যা দিলেন ড. জাহেদ উর রহমান আদ্-দ্বীন হাসপাতালের নির্বাহী পরিচালকের পদত্যাগ বাংলাদেশে বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে চীনে বিডার অফিস আজ বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি, নির্ধারিত হবে আশুরার তারিখ দুবাই বিমানবন্দর নয়, শপিং মল থেকে আটক হন বেনজীর: পরিবারের দাবি বাল্যবিয়ে ঠেকাতে বাধ্যতামূলক হচ্ছে ডিজিটাল জন্ম নিবন্ধন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি গণমাধ্যমকে তোষামোদ ছাড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
শিরোনাম
বিমানবন্দরে আটকে রাখা হয়নি, ভারত সফর নিয়ে ব্যাখ্যা দিলেন ড. জাহেদ উর রহমান আদ্-দ্বীন হাসপাতালের নির্বাহী পরিচালকের পদত্যাগ বাংলাদেশে বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে চীনে বিডার অফিস আজ বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি, নির্ধারিত হবে আশুরার তারিখ দুবাই বিমানবন্দর নয়, শপিং মল থেকে আটক হন বেনজীর: পরিবারের দাবি বাল্যবিয়ে ঠেকাতে বাধ্যতামূলক হচ্ছে ডিজিটাল জন্ম নিবন্ধন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি গণমাধ্যমকে তোষামোদ ছাড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দুবাই বিমানবন্দর নয়, শপিং মল থেকে আটক হন বেনজীর: পরিবারের দাবি

দুবাই বিমানবন্দর নয়, শপিং মল থেকে আটক হন বেনজীর: পরিবারের দাবি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ১০:৩০

সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমদকে দুবাই বিমানবন্দর থেকে নয়, বরং বাসার কাছের একটি শপিং মল থেকে আটক করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার।

পরিবারের ভাষ্য অনুযায়ী, গত ১২ জুন তিনি দুবাইয়ে নিজ বাসভবনে অবস্থান করছিলেন। এ সময় চট্টগ্রাম অঞ্চলের এক সংসদ সদস্য, যিনি তার বন্ধু ও ব্যবসায়িক সহযোগী হিসেবে পরিচিত, তাকে কাছের একটি শপিং মলে দেখা করার জন্য ফোন করেন। সেখানে পৌঁছানোর পর আগে থেকেই অবস্থান নেওয়া দুবাই পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

পরিবারের দাবি, ঘটনাস্থলে ওই সংসদ সদস্যের ঘনিষ্ঠ কয়েকজন লোকও উপস্থিত ছিলেন। তবে এ অভিযোগের স্বতন্ত্র কোনো যাচাই পাওয়া যায়নি।

পারিবারিক সূত্র আরও জানিয়েছে, তারা দুবাই পুলিশের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছেন যে স্থানীয়ভাবে বেনজীর আহমদের বিরুদ্ধে কোনো মামলা নেই। তাদের দাবি, বাংলাদেশ পুলিশের আবেদনের ভিত্তিতে ইন্টারপোলের জারি করা রেড নোটিশের কারণেই তাকে আটক করা হয়েছে।

এ ছাড়া সংশ্লিষ্ট সংসদ সদস্য ব্যক্তিগত উদ্যোগে রেড নোটিশসংক্রান্ত নথি দুবাই পুলিশের কাছে পৌঁছে দিয়েছেন বলেও অভিযোগ করেছে পরিবার। তবে এ বিষয়ে ওই সংসদ সদস্যের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পরে অল্প সময়ের জন্য ফোনে যোগাযোগ হলেও তিনি মন্তব্য করতে রাজি হননি।

বেনজীর আহমদের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, আটকের পর দুবাই পুলিশ তার ভিসার বৈধতা, দেশটিতে অবস্থানের উদ্দেশ্য এবং তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রাথমিকভাবে যাচাই করে। পরে তিনি বাংলাদেশের নাগরিক এবং তার বিরুদ্ধে ইন্টারপোল নোটিশ রয়েছে—এই তথ্য ঢাকার ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো ও বাংলাদেশ পুলিশকে জানানো হয়।

পারিবারিক সূত্র জানায়, দুবাইয়ে তার পক্ষে স্থানীয় একজন আইনজীবী নিয়োগ করা হয়েছে। ঢাকায় চলমান মামলাগুলোর নথিও আইনজীবীর পরামর্শে সেখানে পাঠানো হয়েছে।

দুবাইয়ে টানা সরকারি ছুটির কারণে আদালতের নিয়মিত কার্যক্রম বন্ধ থাকায় মঙ্গলবার (১৬ জুন) থেকে স্বাভাবিক বিচারিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, সেদিন তাকে আদালতে হাজির করা হতে পারে। একই সঙ্গে তার জামিন আবেদনের শুনানিও হতে পারে।

জানা গেছে, দুবাই পুলিশ যদি তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করে, তাহলে তার আইনজীবী জামিন আবেদন করবেন। আর আদালতে হাজির না করা হলে প্রসিকিউশন দপ্তরে প্রয়োজনীয় আবেদন জমা দেওয়া হবে।

বাংলাদেশ পুলিশ সূত্রও নিশ্চিত করেছে যে বেনজীর আহমদ বর্তমানে দুবাই পুলিশের হেফাজতে রয়েছেন এবং ইন্টারপোল নোটিশের সূত্রেই বিষয়টি বাংলাদেশকে জানানো হয়েছে।

তবে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আটক প্রক্রিয়াটি শুধুই ইন্টারপোলের নিয়মিত কার্যক্রমের অংশ ছিল নাকি অন্য কোনো কারণও ছিল—সেটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র পাঠানো সম্ভব হবে কি না, সেটিও বিবেচনায় রয়েছে।

এদিকে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পুলিশের সাবেক এক অতিরিক্ত আইজিপির মতে, প্রত্যর্পণ প্রক্রিয়া সংশ্লিষ্ট দুই দেশের আইন, পারস্পরিক চুক্তি, মামলার ধরন এবং আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।

তিনি বলেন, শুধু ইন্টারপোলের রেড নোটিশ থাকলেই দ্রুত প্রত্যর্পণ সম্ভব হয় না। বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে তাকে ফেরত চাইলেও দুবাই কর্তৃপক্ষ চলমান মামলার নথি ও অভিযোগের আইনগত ভিত্তি যাচাই করবে।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) এইচ এম শাহাদাত হোসাইন বলেন, “সাবেক আইজিপি বেনজীর আহমদের গ্রেপ্তারের বিষয়টি আমাদের জানানো হয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনার জন্য পুলিশ সদর দপ্তর স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রেখেছে।”

উল্লেখ্য, বেনজীর আহমদের বিরুদ্ধে দেশে একাধিক মামলা ও অনুসন্ধান চলমান রয়েছে। সংশ্লিষ্টদের মতে, দুবাইয়ে আদালতের কার্যক্রম স্বাভাবিক হওয়ার পর তার আটক, জামিন এবং সম্ভাব্য প্রত্যর্পণ বিষয়ে আরও স্পষ্ট চিত্র পাওয়া যেতে পারে।

আরও পড়ুন