১৬ জুন ২০২৬, মঙ্গলবার, ১২:৩৭

শিরোনাম
বিমানবন্দরে আটকে রাখা হয়নি, ভারত সফর নিয়ে ব্যাখ্যা দিলেন ড. জাহেদ উর রহমান আদ্-দ্বীন হাসপাতালের নির্বাহী পরিচালকের পদত্যাগ বাংলাদেশে বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে চীনে বিডার অফিস আজ বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি, নির্ধারিত হবে আশুরার তারিখ দুবাই বিমানবন্দর নয়, শপিং মল থেকে আটক হন বেনজীর: পরিবারের দাবি বাল্যবিয়ে ঠেকাতে বাধ্যতামূলক হচ্ছে ডিজিটাল জন্ম নিবন্ধন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি গণমাধ্যমকে তোষামোদ ছাড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬৮ বছর পর বিশ্বকাপে এক দিনে সব ম্যাচই ড্র

৬৮ বছর পর বিশ্বকাপে এক দিনে সব ম্যাচই ড্র

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ১১:১০

বিশ্বকাপের পঞ্চম দিনে ফুটবল ইতিহাসে বিরল এক ঘটনার সাক্ষী হলো ফুটবল বিশ্ব। এক দিনে অনুষ্ঠিত চারটি ম্যাচের সবকটিই শেষ হয়েছে ড্রয়ে—৬৮ বছর পর এমন দৃশ্য আবার দেখা গেল ফিফা বিশ্বকাপে।

দিনের প্রথম ম্যাচে স্পেন ও কেপ ভার্দে গোলশূন্য ড্র করে মাঠ ছাড়ে। এরপর বেলজিয়াম ও মিসর ১–১ গোলে পয়েন্ট ভাগাভাগি করে নেয়। একই ব্যবধানে ১–১ ড্র হয় সৌদি আরব ও উরুগুয়ের ম্যাচেও। দিনের শেষ ম্যাচে ইরান ও নিউজিল্যান্ডের লড়াইয়ে দেখা যায় ২–২ গোলের রোমাঞ্চকর সমতা।

এক দিনে চারটি ম্যাচের সবকটি ড্র হওয়া সর্বশেষ দেখা গিয়েছিল ১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপে। সেই আসরে সুইডেন–ওয়েলস (০–০), যুগোস্লাভিয়া–প্যারাগুয়ে (৩–৩), ইংল্যান্ড–অস্ট্রিয়া (২–২) এবং নর্দান আয়ারল্যান্ড–জার্মানি (২–২) ম্যাচগুলোও ড্রয়ে শেষ হয়েছিল।

ফুটবল বিশ্লেষকদের মতে, আধুনিক বিশ্বকাপে একই দিনে এত বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ ড্র হওয়া অত্যন্ত বিরল ঘটনা। প্রতিটি ম্যাচেই আক্রমণ ও রক্ষণে সমান লড়াই দেখা গেলেও কেউই শেষ পর্যন্ত জয় নিশ্চিত করতে পারেনি।

আরও পড়ুন