১৬ জুন ২০২৬, মঙ্গলবার, ১২:৩৫

শিরোনাম
বিমানবন্দরে আটকে রাখা হয়নি, ভারত সফর নিয়ে ব্যাখ্যা দিলেন ড. জাহেদ উর রহমান আদ্-দ্বীন হাসপাতালের নির্বাহী পরিচালকের পদত্যাগ বাংলাদেশে বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে চীনে বিডার অফিস আজ বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি, নির্ধারিত হবে আশুরার তারিখ দুবাই বিমানবন্দর নয়, শপিং মল থেকে আটক হন বেনজীর: পরিবারের দাবি বাল্যবিয়ে ঠেকাতে বাধ্যতামূলক হচ্ছে ডিজিটাল জন্ম নিবন্ধন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি গণমাধ্যমকে তোষামোদ ছাড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বিক্ষোভ-উত্তেজনার মাঝেও নাটকীয় ড্রয়ে বিশ্বকাপ শুরু ইরানের

বিক্ষোভ-উত্তেজনার মাঝেও নাটকীয় ড্রয়ে বিশ্বকাপ শুরু ইরানের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ০৯:৩৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক উত্তেজনা, ভিসা জটিলতা এবং মেক্সিকোতে বেস ক্যাম্প সরিয়ে নেওয়ার ঘটনায় বিশ্বকাপ শুরুর আগেই আলোচনার কেন্দ্রে ছিল ইসলামিক রিপাবলিক অব ইরান। সেই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ‘জি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামে ইরান। শেষ পর্যন্ত টানটান উত্তেজনার ম্যাচটি ২-২ গোলের ড্রয়ে শেষ হয়।

মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকেই ইরান দলকে ঘিরে বাড়তি নিরাপত্তা ও রাজনৈতিক উত্তেজনা দেখা যায়। সোফাই স্টেডিয়ামের বাইরে ম্যাচ শুরুর আগে বিক্ষোভও অনুষ্ঠিত হয়। বিভিন্ন ভিডিওতে বিক্ষোভকারীদের ‘প্রেসিডেন্ট ট্রাম্প, কাজ শেষ করুন’ এবং ‘আর কোনো ইসলামিক রিপাবলিক নয়’ স্লোগান দিতে দেখা যায়।

এদিকে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, স্টেডিয়ামের নিয়ম অনুযায়ী বিপ্লব-পূর্ব ইরানের পতাকা প্রদর্শন নিষিদ্ধ। লস অ্যাঞ্জেলেসে শেষ মুহূর্তের এক শুনানিতে এই নিষেধাজ্ঞা বহাল রাখা হয় বলে জানিয়েছে দ্য অ্যাথলেটিক।

তবে মাঠের খেলায় শুরুতেই ধাক্কা খায় ইরান। ম্যাচের ৭ মিনিটে এলিজা জাস্টের গোলে এগিয়ে যায় নিউজিল্যান্ড। ফিফা র‍্যাংকিংয়ে ৮৫তম স্থানে থাকা দলটির আক্রমণে কিছুটা অপ্রস্তুত দেখা যায় ইরানকে।

২৪ মিনিটে সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিলেন ইরানের তারকা ফরোয়ার্ড মেহদি তারেমি। কিন্তু তার শক্তিশালী শট পোস্টে লেগে ফিরে আসে। পাশে ফাঁকায় থাকা সতীর্থদের পাস দিলে সুযোগ আরও বাড়তে পারতো।

তবে হতাশা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের ৩২ মিনিটে রামিন রেজাইয়ানের গোলে সমতায় ফেরে ইরান। নিউজিল্যান্ডের বক্সে সুযোগ পেয়ে দুর্দান্ত শটে বল জালে জড়ান এই ডিফেন্ডার।

দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে আবারও লিড নেয় নিউজিল্যান্ড। নিজের দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেন এলিজা জাস্ট। তবে ১০ মিনিটের মধ্যেই আবারও ম্যাচে ফেরে ইরান।

৬৪ মিনিটে রাইট সাইড দিয়ে রামিন রেজাইয়ানের বাড়ানো বল থেকে জোরালো হেডে গোল করেন মোহাম্মদ মোহেবি। এরপর দুই দলই জয়ের জন্য চেষ্টা চালালেও আর কোনো গোল হয়নি।

ফলে নানা বিতর্ক ও চাপের মধ্যে বিশ্বকাপ অভিযান শুরু করে ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে ইরান ও নিউজিল্যান্ড।

আরও পড়ুন