১৬ জুন ২০২৬, মঙ্গলবার, ১৩:৩৫

শিরোনাম
বিমানবন্দরে আটকে রাখা হয়নি, ভারত সফর নিয়ে ব্যাখ্যা দিলেন ড. জাহেদ উর রহমান আদ্-দ্বীন হাসপাতালের নির্বাহী পরিচালকের পদত্যাগ বাংলাদেশে বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে চীনে বিডার অফিস আজ বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি, নির্ধারিত হবে আশুরার তারিখ দুবাই বিমানবন্দর নয়, শপিং মল থেকে আটক হন বেনজীর: পরিবারের দাবি বাল্যবিয়ে ঠেকাতে বাধ্যতামূলক হচ্ছে ডিজিটাল জন্ম নিবন্ধন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি গণমাধ্যমকে তোষামোদ ছাড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশে বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে চীনে বিডার অফিস

বাংলাদেশে বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে চীনে বিডার অফিস

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ১১:৫৭

শিগগিরই দেশের বাইরে প্রথম অফিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। আগামী তিন মাসের মধ্যে এ অফিস স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

সম্প্রতি চায়না-সাউথ এশিয়া এক্সপোতে অংশ নিয়ে তিনি এ তথ্য জানান বলে চীনা গণমাধ্যম সিজিটিএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে।

আশিক চৌধুরী বলেন, এই অফিসের মাধ্যমে চীনা বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে। এতে তাদের যোগাযোগ, তথ্য সংগ্রহ ও সিদ্ধান্ত গ্রহণ আরও সুবিধাজনক হবে।

তিনি আরও জানান, গত পাঁচ বছরে চীনা বিনিয়োগ বাংলাদেশে সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগ উৎসগুলোর একটি হয়ে উঠেছে। এ কারণে বিডা চীনা বিনিয়োগকারীদের জন্য আলাদা সেবা কাঠামো গড়ে তুলেছে।

এর অংশ হিসেবে গত বছরের শেষ দিকে বিডার অধীনে ‘চায়না ডেস্ক’ চালু করা হয়। এই ডেস্কে কর্মরত কর্মকর্তারা শুধু চীনা বিনিয়োগকারীদের সহায়তা ও সেবা প্রদান করছেন।

এর আগে বিডার নির্বাহী চেয়ারম্যান জানিয়েছিলেন, আগামী ছয় মাসের মধ্যেই বিদেশে প্রথম অফিস চালু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

বিডার লক্ষ্য হলো চীনা বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে বিনিয়োগ প্রক্রিয়ার জটিলতা কমানো এবং দ্রুত সেবা নিশ্চিত করা। একই সঙ্গে উৎস পর্যায়েই বিনিয়োগ সংক্রান্ত সমস্যার সমাধান করা।

এদিকে অবকাঠামো খাতে বিডা ১৩টি অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্প চিহ্নিত করেছে। এর মধ্যে চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

বিডার তথ্য অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে বাংলাদেশে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের ক্ষেত্রে চীন অন্যতম প্রধান উৎস হিসেবে অবস্থান করছে। এ সময়ে মূল ভূখণ্ড চীন থেকে ৪ দশমিক ৩৮ বিলিয়ন ডলার এবং হংকং থেকে ১৭৩ মিলিয়ন ডলারের বিনিয়োগ এসেছে।

আরও পড়ুন