১৬ জুন ২০২৬, মঙ্গলবার, ১৪:৪৬

শিরোনাম
রাজশাহীর আমের প্রশংসায় মার্কিন রাষ্ট্রদূত একনেকে ৫ প্রকল্পে অনুমোদন, ব্যয় ৭ হাজার ৩ কোটি টাকা বিমানবন্দরে আটকে রাখা হয়নি, ভারত সফর নিয়ে ব্যাখ্যা দিলেন ড. জাহেদ উর রহমান আদ্-দ্বীন হাসপাতালের নির্বাহী পরিচালকের পদত্যাগ বাংলাদেশে বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে চীনে বিডার অফিস আজ বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি, নির্ধারিত হবে আশুরার তারিখ দুবাই বিমানবন্দর নয়, শপিং মল থেকে আটক হন বেনজীর: পরিবারের দাবি বাল্যবিয়ে ঠেকাতে বাধ্যতামূলক হচ্ছে ডিজিটাল জন্ম নিবন্ধন

এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত

এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ১৩:১৪

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চিত্রনায়িকা পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্কের প্রমাণ পাওয়ায় সরকার এ সিদ্ধান্ত গ্রহণ করছে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের স্বাক্ষরিত প্রজ্ঞাপন প্রস্তুত করা হয়েছে।

এই সারসংক্ষেপটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির দপ্তরে পাঠানো হবে এবং রাষ্ট্রপতির অনুমোদনের পর বাধ্যতামূলক অবসরের প্রজ্ঞাপন জারি করা হবে।

২০২১ সালের ৯ জুন রাতে সাভারের ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে পরীমণি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে মামলা করেন। গোলাম সাকলায়েন ওই মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন। পরবর্তী সময়ে প্রকাশিত সংবাদে জানা যায়, সাকলায়েনের বাসায় পরীমণির যাতায়াত ছিল।

এরপর সাকলায়েনকে ডিবি থেকে বদলি করা হয় এবং তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তের পর অভিযোগের সত্যতা পাওয়া যায়।

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা-২ শাখার উপসচিব রোকেয়া পারভীন জুঁই স্মারকে উল্লেখ করেছেন যে, সাকলায়েন বিবাহিত এবং এক সন্তানের জনক হওয়া সত্ত্বেও পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন করেছেন, যা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

গোলাম সাকলায়েনের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অভিযোগনামা জারি করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা পরিচালনা করা হচ্ছে।

আরও পড়ুন