১৫ জুন ২০২৬, সোমবার, ০১:৩৩

শিরোনাম
ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ পেলেন জহির হোসেন বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের, ভেঙে দেওয়া হলো ইসলামী ব্যাংকের পর্ষদ এডিবির ঋণে চাঙ্গা রিজার্ভ, ৩১ বিলিয়ন ডলারের মাইলফলক পেরোল বাংলাদেশ ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ দেবে রূপপুর, আগস্টে সংযোগ কক্সবাজারে হচ্ছে ব্লু ইকোনমি বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী ভারতের আপত্তিতে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশকে আদ্-দ্বীন মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অন্য হাসপাতালে সংযুক্তির নির্দেশ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু

রামপুরায় জুমার নামাজ শেষে ফেরার পথে যুবককে গুলি

রামপুরায় জুমার নামাজ শেষে ফেরার পথে যুবককে গুলি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২ জুন, ২০২৬, ১৬:১২

রাজধানীর রামপুরা এলাকায় জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে পলাশ নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার দুপুরে রামপুরা টিভি সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, পলাশের বাসায় একটি মিলাদ অনুষ্ঠানের আয়োজন ছিল। জুমার নামাজ আদায় শেষে তিনি বাসায় ফেরার উদ্দেশ্যে রামপুরা টিভি সেন্টারের বিপরীত পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় মোটরসাইকেলে এসে দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁকে লক্ষ্য করে গুলি চালায়।

গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

তাৎক্ষণিকভাবে হামলার কারণ কিংবা হামলাকারীদের পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন