জমজমাট প্রথমার্ধে কুরাসাওয়ের ঐতিহাসিক গোল, ৩-১ গোলে এগিয়ে জার্মানি
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ০০:২২
হিউস্টনে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ই ম্যাচে প্রথমেই এগিয়ে যায় জার্মানি। ম্যাচের ৬ মিনিটে মধ্যেই বক্সের বাইরে থেকে দারুণ এক শটে গোল করেন মিডফিল্ডার ফেলিক্স এনমেচা। তবে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে বিশ্বকাপের অভিষেক ম্যাচেই গোলের দেখা পেয়েছে কুরাসাও। তবুও প্রথমার্ধ শেষে ৩-১ গোলে পিছিয়ে আছে তারা।
খেলা শুরুর ১০ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল জার্মানি। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি এবার আগের দুই আসরের গ্রুপ পর্বের ব্যর্থতাকে পেছনে ফেলে ঘুরে দাঁড়িয়েছে।
জার্মানির কোচ জুলিয়ান নাগেলসমান গোলরক্ষক হিসেবে মাঠে নামান অভিজ্ঞ ম্যানুয়েল নয়্যারকে। দলে আছেন জামাল মুসিয়ালা ও ফ্লোরিয়ান ভির্টজও।
তবে ২১তম মিনিটে ম্যাচে ফিরে আসে কুরাসাও। তাদের হয়ে ইতিহাস গড়ে প্রথম বিশ্বকাপ গোল করেন লিভানো কোমেনেনসিয়া। ডিফেন্ডারের গায়ে লেগে বল দিক পরিবর্তন করে জালে জড়ালে পরাস্ত হন জার্মান গোলরক্ষক নয়্যার। ফলে ১-১ ব্যবধানে ম্যাচে সমতায় আসে।
তবে আবারও লিড নিতে বেশি দেরি করেনি জার্মানি। ম্যাচের ৩৮ মিনিটে কর্নার থেকে সহজ হেডে গোল করেন জার্মানির ডিফেন্ডার নিকো শ্লটারবেক। এরপর প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে মুহূর্তে পেনাল্টি পায় জার্মানি। পেনাল্টি থেকে বল জালে জড়ান জার্মান ফরোয়ার্ড কাই হাভার্টজ।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • দিল্লির বিমানবন্দরে হয়রানির শিকার প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
- • দীর্ঘ ক্যান্সারযুদ্ধের অবসান, না-ফেরার দেশে জবি শিক্ষার্থী নূর
- • আবারও জার্মানির সেভেন আপ, ব্রাজিলের লজ্জায় ভাগ বসালো কুরাসাও
- • কুরাসাওয়ের বিপক্ষে ৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি
- • বলিউড তারকা শাহরুখ ও দীপিকার বিরুদ্ধে প্রতারণার মামলা
- • জমজমাট প্রথমার্ধে কুরাসাওয়ের ঐতিহাসিক গোল, ৩-১ গোলে এগিয়ে জার্মানি
- • নেতানিয়াহুকে সরাসরি ভর্ৎসনা ট্রাম্পের, কূটনীতিতে নতুন টানাপোড়েন
- • এডিবির ঋণে দেশের রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলারে ছড়াল
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • বিশ্বকাপ মিশনে যুক্তরাষ্ট্রে নিজস্ব শেফ ও খাবার নিয়ে হাজির নরওয়ে দল
- • শত দিন পরবর্তী বিএনপি সরকার: প্রতিশ্রুতির পথ নাকি প্রশ্নের পাহাড়?
- • ইভটিজিং সামাজিক অভিশাপের এক নীরব বিস্তার
- • মধ্যপ্রাচ্য যুদ্ধের শত দিন: আগুনের বৃত্তে দাঁড়িয়ে বিশ্বের ভবিষ্যৎ
- • ৪৮০০ জনকে বাংলাদেশে পাঠানোর দাবি শুভেন্দুর, অপেক্ষায় আরও ৮৩৬
- • রাত ১টার মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
