অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪ জুন, ২০২৬, ১৫:১৭
তাওহিদ হৃদয়, লিটন দাস ও মোসাদ্দেক হোসেন সৈকতের ফিফটিতে ভর করে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৫ উইকেটে ২৭৪ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শুরুটা ভালো হয়নি টাইগারদের। ইনিংসের প্রথম ওভারেই ৪ বলে ২ রান করে সাজঘরে ফেরেন সৌম্য সরকার।
এরপর তানজিদ হাসান তামিম ও ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মিলে প্রাথমিক ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। তানজিদ ২০ বলে ১৯ রান করে ফিরলেও শান্ত ধীরস্থির ব্যাটিং করে ৫০ বলে ২৪ রান করেন।
চারে নেমে লিটন দাস ও পাঁচে নামা তাওহিদ হৃদয়ের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দুজন মিলে গড়েন গুরুত্বপূর্ণ জুটি। উইকেটের চারপাশে দারুণ সব শটে রান তুলতে থাকেন তারা।
দারুণ ছন্দে থাকা লিটন দাস ফিফটির খুব কাছে গিয়ে ৭৩ বলে ৪৮ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। তবে অপর প্রান্তে আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান তাওহিদ হৃদয়।
হৃদয়ের সঙ্গে যোগ দিয়ে দ্রুত রান তোলেন মোসাদ্দেক হোসেন সৈকতও। দুজনের জুটিতে দ্রুত বাড়তে থাকে দলের সংগ্রহ। এক পর্যায়ে সেঞ্চুরির পথে এগোতে থাকা হৃদয় ৮৮ বলে ৮৩ রানের ঝলমলে ইনিংস খেলে বিদায় নেন। তার ইনিংসে ছিল একাধিক দৃষ্টিনন্দন বাউন্ডারি।
শেষ দিকে দায়িত্বশীল ব্যাটিং করে ফিফটি তুলে নেন মোসাদ্দেক। তিনি ৫১ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন। পরে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়া লিটন আবার ক্রিজে ফিরে এসে নিজের ফিফটি পূর্ণ করেন। শেষ পর্যন্ত তিনি ৭৮ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন।
নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৭৪ রান সংগ্রহ করে বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার হয়ে ম্যাট রেনশ ও জাভিয়ের বার্টলেট দুটি করে উইকেট নেন। একটি উইকেট শিকার করেন বেন ডোয়ারসুইশ।
প্রতিফলন/ রাশ
আরও পড়ুন
- • নেতানিয়াহুকে সরাসরি ভর্ৎসনা ট্রাম্পের, কূটনীতিতে নতুন টানাপোড়েন
- • এডিবির ঋণে দেশের রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলারে ছড়াল
- • এডিবির ঋণে দেশের রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলারে ছড়াল
- • ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ পেলেন জহির হোসেন
- • বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের, ভেঙে দেওয়া হলো ইসলামী ব্যাংকের পর্ষদ
- • দীর্ঘ বিরতির পর ফিরছেন ক্যাটরিনা, এবার নতুন চমক ওটিটিতে!
- • রিলস থেকে আয় ও ভিউ বাড়াতে নতুন পরিকল্পনা মেটার
- • এডিবির ঋণে চাঙ্গা রিজার্ভ, ৩১ বিলিয়ন ডলারের মাইলফলক পেরোল বাংলাদেশ
- • লেবাননে হামলা অব্যাহত থাকলে পুনরায় যুদ্ধে নামার বার্তা ইরানের
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • শিল্প বিপ্লবের নতুন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব
- • বিশ্বকাপ মিশনে যুক্তরাষ্ট্রে নিজস্ব শেফ ও খাবার নিয়ে হাজির নরওয়ে দল
- • স্ট্রেস ম্যানেজমেন্ট হতে পারে শিক্ষার্থীদের জন্য আশির্বাদ
