৪৮০০ জনকে বাংলাদেশে পাঠানোর দাবি শুভেন্দুর, অপেক্ষায় আরও ৮৩৬
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮ জুন, ২০২৬, ০৯:৪৩
পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলোতে স্থাপিত হোল্ডিং সেন্টার থেকে প্রায় ৪ হাজার ৮০০ জন ‘অবৈধ অভিবাসী’কে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। এ ছাড়া আরও ৮৩৬ জন প্রত্যাবাসনের অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন তিনি।
রোববার বিজেপির একটি প্রশিক্ষণ শিবির উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় বক্তব্য দিতে গিয়ে এ তথ্য দেন শুভেন্দু। তবে কবে, কখন এবং কোন সীমান্ত দিয়ে এসব ব্যক্তিকে বাংলাদেশে পাঠানো হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত কোনো তথ্য দেননি। একই সঙ্গে তাদের পরিচয় কীভাবে নির্ধারণ করা হয়েছে, সে বিষয়েও ভারতের কেন্দ্রীয় বা পশ্চিমবঙ্গ সরকার আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, সভায় শুভেন্দু বলেন, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং ভারত-বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার।
তিনি জানান, ভারত-বাংলাদেশ সীমান্তের যে ৫৫৬ কিলোমিটার এলাকায় এখনো কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়নি, তার মধ্যে প্রায় ১০০ কিলোমিটার এলাকায় বেড়া নির্মাণের জন্য জমি সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) হস্তান্তর করা হয়েছে। তাঁর ভাষ্য, উত্তরবঙ্গের সিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেক’ এলাকায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
শুভেন্দু আরও বলেন, যেসব ব্যক্তি নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)–এর আওতায় পড়েন না, তাঁদের কেন্দ্রীয় সরকারের বিধি অনুসারে বিএসএফের কাছে হস্তান্তর করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস সরকার এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়নি।
এদিকে বাংলাদেশের পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে পুশইনের চেষ্টার অভিযোগে আলোচনায় আসে ১০ জন নারী, পুরুষ ও শিশুর একটি দল। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৭০ ঘণ্টা সীমান্ত এলাকায় অবস্থানের পর বিজিবির সঙ্গে যোগাযোগের ভিত্তিতে তাঁদের ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ। এ সময় সীমান্তের ফ্লাডলাইটও কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়েছিল বলে স্থানীয়দের দাবি।
আরও পড়ুন
- • দিল্লির বিমানবন্দরে হয়রানির শিকার প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
- • দীর্ঘ ক্যান্সারযুদ্ধের অবসান, না-ফেরার দেশে জবি শিক্ষার্থী নূর
- • আবারও জার্মানির সেভেন আপ, ব্রাজিলের লজ্জায় ভাগ বসালো কুরাসাও
- • কুরাসাওয়ের বিপক্ষে ৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি
- • বলিউড তারকা শাহরুখ ও দীপিকার বিরুদ্ধে প্রতারণার মামলা
- • জমজমাট প্রথমার্ধে কুরাসাওয়ের ঐতিহাসিক গোল, ৩-১ গোলে এগিয়ে জার্মানি
- • নেতানিয়াহুকে সরাসরি ভর্ৎসনা ট্রাম্পের, কূটনীতিতে নতুন টানাপোড়েন
- • এডিবির ঋণে দেশের রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলারে ছড়াল
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • বিশ্বকাপ মিশনে যুক্তরাষ্ট্রে নিজস্ব শেফ ও খাবার নিয়ে হাজির নরওয়ে দল
- • শত দিন পরবর্তী বিএনপি সরকার: প্রতিশ্রুতির পথ নাকি প্রশ্নের পাহাড়?
- • ইভটিজিং সামাজিক অভিশাপের এক নীরব বিস্তার
- • মধ্যপ্রাচ্য যুদ্ধের শত দিন: আগুনের বৃত্তে দাঁড়িয়ে বিশ্বের ভবিষ্যৎ
- • ৪৮০০ জনকে বাংলাদেশে পাঠানোর দাবি শুভেন্দুর, অপেক্ষায় আরও ৮৩৬
- • রাত ১টার মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
