চুক্তি চূড়ান্তে সহায়তায় তেহরানে কাতারের মধ্যস্থতাকারী দল
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪ জুন, ২০২৬, ১৫:৫০
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য একটি চুক্তি চূড়ান্ত করার প্রচেষ্টার অংশ হিসেবে কাতারের মধ্যস্থতাকারী প্রতিনিধিদল রোববার সকালে তেহরানে পৌঁছেছে। পরিস্থিতি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
সূত্রটি জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে কাতারের প্রতিনিধিদলটি ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থাও জানিয়েছে, প্রতিনিধিদলটি তেহরানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছে।
ইরানের আইএসএনএ সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, দলটির নেতৃত্ব দিচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানির একজন উপদেষ্টা।
তাসনিমের প্রতিবেদনে বলা হয়, সফরের উদ্দেশ্য হলো চলমান কূটনৈতিক প্রক্রিয়ার সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করা এবং আলোচনাকে এগিয়ে নেওয়া।
এদিকে সম্ভাব্য চুক্তির বিভিন্ন শর্ত ও সমঝোতা স্মারক স্বাক্ষরের সময় নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ভিন্নমত দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চুক্তিটি রোববারই স্বাক্ষরিত হতে পারে। তবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এ দাবি প্রত্যাখ্যান করেছে।
এর আগে সপ্তাহের শুরুতেও কাতারি ও ইরানি কর্মকর্তারা তেহরানে বৈঠক করেন। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ওই বৈঠকে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান সম্ভাব্য চুক্তির একটি খসড়া উপস্থাপন করে।
কূটনৈতিক সূত্রগুলোর মতে, চুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে এবং মধ্যস্থতাকারীরা উভয় পক্ষের অবস্থানের মধ্যে সমন্বয় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আরও পড়ুন
- • নেতানিয়াহুকে সরাসরি ভর্ৎসনা ট্রাম্পের, কূটনীতিতে নতুন টানাপোড়েন
- • এডিবির ঋণে দেশের রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলারে ছড়াল
- • এডিবির ঋণে দেশের রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলারে ছড়াল
- • ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ পেলেন জহির হোসেন
- • বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের, ভেঙে দেওয়া হলো ইসলামী ব্যাংকের পর্ষদ
- • দীর্ঘ বিরতির পর ফিরছেন ক্যাটরিনা, এবার নতুন চমক ওটিটিতে!
- • রিলস থেকে আয় ও ভিউ বাড়াতে নতুন পরিকল্পনা মেটার
- • এডিবির ঋণে চাঙ্গা রিজার্ভ, ৩১ বিলিয়ন ডলারের মাইলফলক পেরোল বাংলাদেশ
- • লেবাননে হামলা অব্যাহত থাকলে পুনরায় যুদ্ধে নামার বার্তা ইরানের
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • শিল্প বিপ্লবের নতুন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব
- • বিশ্বকাপ মিশনে যুক্তরাষ্ট্রে নিজস্ব শেফ ও খাবার নিয়ে হাজির নরওয়ে দল
- • স্ট্রেস ম্যানেজমেন্ট হতে পারে শিক্ষার্থীদের জন্য আশির্বাদ
