মার্কিন নৌবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত, তদন্ত শুরু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪ জুন, ২০২৬, ১৪:০৫
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি এফ/এ-১৮ হর্নেট যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটিতে আগুন ধরে যায় এবং পাইলট গুরুতর আহত হন। তবে তিনি সময়মতো ইজেক্ট করে প্রাণে রক্ষা পান।
রোববার (১৪ জুন) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের বরাতে এ তথ্য জানা যায়।
মেরিন এয়ারক্রাফট গ্রুপ ১১ এবং থার্ড মেরিন এয়ারক্রাফট উইংয়ের বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টার দিকে নিয়মিত প্রশিক্ষণ চলাকালে এ দুর্ঘটনা ঘটে। বিমানটি ক্যালিফোর্নিয়ার মেরিন কোর এয়ার স্টেশন মিরামারের অন্তর্ভুক্ত ছিল।
দুর্ঘটনার পর পাইলটকে স্থানীয় শেরিফ কর্মকর্তারা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন।
নাচেস ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, রিমরক লেকের কাছে দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে ইউএস ফরেস্ট সার্ভিসসহ বিভিন্ন সংস্থা যৌথভাবে কাজ করে।
পরে আশপাশের এলাকা নিরাপদ রাখতে ফায়ার ইউনিটগুলো কাজ করে এবং পরে তারা ঘটনাস্থল ত্যাগ করে। আগুন সম্পূর্ণভাবে নেভাতে ওয়াটার টেন্ডার মোতায়েন করা হয়েছে।
মেরিন কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে না।
আরও পড়ুন
- • নেতানিয়াহুকে সরাসরি ভর্ৎসনা ট্রাম্পের, কূটনীতিতে নতুন টানাপোড়েন
- • এডিবির ঋণে দেশের রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলারে ছড়াল
- • এডিবির ঋণে দেশের রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলারে ছড়াল
- • ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ পেলেন জহির হোসেন
- • বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের, ভেঙে দেওয়া হলো ইসলামী ব্যাংকের পর্ষদ
- • দীর্ঘ বিরতির পর ফিরছেন ক্যাটরিনা, এবার নতুন চমক ওটিটিতে!
- • রিলস থেকে আয় ও ভিউ বাড়াতে নতুন পরিকল্পনা মেটার
- • এডিবির ঋণে চাঙ্গা রিজার্ভ, ৩১ বিলিয়ন ডলারের মাইলফলক পেরোল বাংলাদেশ
- • লেবাননে হামলা অব্যাহত থাকলে পুনরায় যুদ্ধে নামার বার্তা ইরানের
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • শিল্প বিপ্লবের নতুন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব
- • বিশ্বকাপ মিশনে যুক্তরাষ্ট্রে নিজস্ব শেফ ও খাবার নিয়ে হাজির নরওয়ে দল
- • স্ট্রেস ম্যানেজমেন্ট হতে পারে শিক্ষার্থীদের জন্য আশির্বাদ
