১৫ জুন ২০২৬, সোমবার, ০০:১৫

শিরোনাম
ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ পেলেন জহির হোসেন বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের, ভেঙে দেওয়া হলো ইসলামী ব্যাংকের পর্ষদ এডিবির ঋণে চাঙ্গা রিজার্ভ, ৩১ বিলিয়ন ডলারের মাইলফলক পেরোল বাংলাদেশ ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ দেবে রূপপুর, আগস্টে সংযোগ কক্সবাজারে হচ্ছে ব্লু ইকোনমি বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী ভারতের আপত্তিতে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশকে আদ্-দ্বীন মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অন্য হাসপাতালে সংযুক্তির নির্দেশ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু

রুশ তেলবাহী ট্যাংকার জব্দ করল ব্রিটেন

রুশ তেলবাহী ট্যাংকার জব্দ করল ব্রিটেন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪ জুন, ২০২৬, ১৯:১০

ইংলিশ চ্যানেলে রাশিয়ার তেলবাহী ট্যাংকার ‘স্মিরটোস’ জব্দ করেছে ব্রিটিশ সশস্ত্র বাহিনী। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, জাহাজটি রাশিয়ার কথিত ‘শ্যাডো ফ্লিট’-এর অংশ হিসেবে চিহ্নিত ছিল।

রোববার (১৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্যাংকারটি জব্দের বিষয়টি নিশ্চিত করেন স্টারমার। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রায় ছয় ঘণ্টার অভিযানের পর জাহাজটির নিয়ন্ত্রণ নেয় ব্রিটিশ বাহিনী।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ট্যাংকারটিকে আপাতত ইংল্যান্ডের দক্ষিণ উপকূলের একটি নোঙরস্থলে রাখা হবে। পরিবেশগত বা নিরাপত্তাজনিত কোনো ঝুঁকি রয়েছে কি না, তা পর্যবেক্ষণ করা হচ্ছে।

এর আগে গত ১ জুন ব্রিটেনের সহায়তায় ফরাসি নৌবাহিনী ‘টাগর’ নামের একটি রুশ তেলবাহী ট্যাংকার জব্দ করে। এছাড়া মার্চে মার্সেই বন্দরে ‘দেইনা’ এবং জানুয়ারিতে ‘গ্রিঞ্চ’ নামের আরও দুটি ট্যাংকার আটক করা হয়। ইউরোপীয় কর্তৃপক্ষ এসব জাহাজকেও রাশিয়ার কথিত ‘শ্যাডো ফ্লিট’-এর অংশ হিসেবে উল্লেখ করেছে।

এদিকে ধারাবাহিকভাবে রুশ ট্যাংকার জব্দের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো। রাশিয়ার দাবি, ইউরোপীয় দেশগুলো আন্তর্জাতিক সামুদ্রিক আইন লঙ্ঘন করছে এবং সমুদ্রে অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি করছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব জব্দ অভিযানে অসন্তোষ প্রকাশ করে জানায়, নিজেদের স্বার্থ রক্ষায় মস্কো রাজনৈতিক, আইনি ও অন্যান্য সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত। তাদের মতে, কেবল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদিত নিষেধাজ্ঞাই বৈধ; একতরফা নিষেধাজ্ঞাকে তারা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য বলে মনে করে না।

রাশিয়া আরও বলেছে, বৈশ্বিক বাণিজ্যপথকে সংঘাতের ক্ষেত্র বানানোর প্রচেষ্টা প্রতিহত করতে হবে এবং নৌ-চলাচলের স্বাধীনতা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন