১৬ জুন ২০২৬, মঙ্গলবার, ১৬:০৮

শিরোনাম
ফুটবল বিশ্বকাপে নিজের পছন্দের দল নিয়ে রহস্য রাখলেন তারেক রহমান আমিরাত থেকে দ্বিতীয় দফায় অপরিশোধিত তেল নিয়ে আসছে এমটি নিনেমিয়া আশুরার তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র বহনে নিষেধাজ্ঞা স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নে উচ্চপর্যায়ের কমিটি গঠন রাজশাহীর আমের প্রশংসায় মার্কিন রাষ্ট্রদূত একনেকে ৫ প্রকল্পে অনুমোদন, ব্যয় ৭ হাজার ৩ কোটি টাকা বিমানবন্দরে আটকে রাখা হয়নি, ভারত সফর নিয়ে ব্যাখ্যা দিলেন ড. জাহেদ উর রহমান আদ্-দ্বীন হাসপাতালের নির্বাহী পরিচালকের পদত্যাগ

কলকাতায় অপ্রীতিকর ঘটনার গুঞ্জন, কিছুই ঘটেনি জানালেন মোশাররফ করিম

কলকাতায় অপ্রীতিকর ঘটনার গুঞ্জন, কিছুই ঘটেনি জানালেন মোশাররফ করিম

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ১৪:১৫

দেশের দাপুটে অভিনেতা মোশাররফ করিমের জনপ্রিয়তা ভারতের পশ্চিমবঙ্গেও কম নয়। অথচ সেখানেই নাকি ‘অপ্রীতিকর’ পরিস্থিতির মুখে পড়েছেন তিনি—এমন দাবি ঘিরে মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। পরে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমেও উঠে আসে।

ছড়ানো খবরে দাবি করা হয়, স্ত্রী অভিনেত্রী রোবেনা রেজা জুঁইকে নিয়ে কলকাতায় অবস্থানকালে মোশাররফ করিমকে ঘিরে কিছু ব্যক্তির উত্তেজনাকর আচরণ দেখা যায়। তবে এই দাবির সত্যতা নিয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এক সাংবাদিকের ফেসবুক পোস্ট থেকে বিষয়টি ছড়িয়ে পড়ে। এরপর অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপুকে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো নিশ্চিত তথ্য দিতে পারেননি।

পরে মোশাররফ করিম নিজেই একটি গণমাধ্যমকে জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে ঘটনা ছড়িয়েছে, বাস্তবে তেমন কিছুই ঘটেনি। তিনি বলেন, ফেসবুকে নানা ধরনের কথা অতিরঞ্জিতভাবে ছড়িয়ে পড়ে, কিন্তু এ ঘটনায় সংবাদযোগ্য কিছুই ঘটেনি।

জানা গেছে, কোনো শুটিং বা পেশাগত কাজে নয়, বরং ব্যক্তিগত অবকাশ যাপনের জন্য বর্তমানে কলকাতায় অবস্থান করছেন মোশাররফ করিম ও তার স্ত্রী। কয়েক দিনের মধ্যেই তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

প্রতিফলন/রাশ

আরও পড়ুন