ঈদের নাটক ‘কিপ্টে কারে কয়’
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬, ০১:৪৮
আসন্ন ঈদুল ফিতরে দীপ্ত টিভিতে প্রচারের জন্য নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘কিপ্টে কারে কয়’। অনামিকা মণ্ডলের রচনায় নাটকটি নির্মাণ করেছেন জনপ্রিয় অভিনেতা শামীম জামান। এই নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, শামীম জামান ও তাবাসসুম মিথিলা।
নাটকটিতে বাড়িওয়ালার ছেলের চরিত্রে অভিনয় করেছেন নির্মাতা শামীম জামান নিজেই। অন্যদিকে ভাড়াটিয়ার চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে। নাটকে মোশাররফ করিমের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন রোবেনা রেজা জুঁই এবং শামীম জামানের স্ত্রীর চরিত্রে দেখা যাবে তাবাসসুম মিথিলাকে।
শামীম জামান মূলত অভিনেতা হিসেবেই শোবিজে পরিচিতি পেলেও নিয়মিত নাটক নির্মাণে যুক্ত আছেন। তবে অভিনয়ের প্রতি তার আলাদা টান রয়েছে।
নির্মাতা জানান, তার প্রিয় বন্ধু মোশাররফ করিম সবসময় তাকে অভিনয়ে বেশি মনোযোগী হতে এবং নিয়মিত হতে উৎসাহ দেন। দর্শকদেরও এমন অনুরোধ থাকে। যদিও ব্যস্ততার কারণে মাঝে মাঝে নির্মাণকাজে যুক্ত থাকতে হয়, বিশেষ করে ধারাবাহিক নাটকের ক্ষেত্রে তাকে অনেকটা সময় দিতে হয়। তবুও প্রিয় বন্ধু ও দর্শকদের ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে নিজের নির্মিত এই বিশেষ ঈদ নাটকে অভিনয় করেছেন তিনি।
আরও পড়ুন
- • সাইবার বুলিং ও ভিকটিম ব্লেমিং নিয়ে মুখ খুললেন অভিনেত্রী প্রভা
- • আরও ১০ জেলা রেল নেটওয়ার্কে যুক্ত করার পরিকল্পনা: রেলপথমন্ত্রী
- • সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আইন বিভাগের শিক্ষার্থী জুলাইযোদ্ধা আবু জুবায়েরের
- • আদিতমারীতে শিশুহত্যা ঘিরে উত্তপ্ত পরিস্থিতি: অভিযুক্তের বাড়িতে আগুন, আহত ৩০
- • ফুটবল বিশ্বকাপে নিজের পছন্দের দল নিয়ে রহস্য রাখলেন তারেক রহমান
- • ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তিতে ক্ষুব্ধ ইসরাইল
- • আমিরাত থেকে দ্বিতীয় দফায় অপরিশোধিত তেল নিয়ে আসছে এমটি নিনেমিয়া
- • শেয়ারবাজারে লেনদেনের সময় বাড়ালো ডিএসই
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
- • স্বাস্থ্যসেবার মান বাড়াতে কঠোর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
