শেয়ারবাজারে লেনদেনের সময় বাড়ালো ডিএসই
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ১৫:১৩
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আগামীকাল বুধবার (১৭ জুন) থেকে লেনদেনের সময় ৫ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) ডিএসই কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নিয়মিত লেনদেন চলবে।
বর্তমানে শেয়ারবাজারে মূল লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টা ৫৫ মিনিটে শেষ হয়। এরপর দুপুর ১টা ৫৫ মিনিট থেকে ২টা পর্যন্ত ৫ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন থাকে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নিয়মিত লেনদেনের সময়ের পাশাপাশি পোস্ট ক্লোজিং সেশনও বাড়ানো হয়েছে। এখন থেকে দুপুর ২টা পর্যন্ত মূল লেনদেন চলবে এবং এরপর দুপুর ২টা থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত ১০ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন অনুষ্ঠিত হবে।
এই পোস্ট ক্লোজিং সেশনে বিনিয়োগকারীরা নতুন কোনো দর প্রস্তাব করতে পারবেন না। তবে ক্লোজিং প্রাইজে শেয়ার কেনাবেচা করতে পারবেন।
আরও পড়ুন
- • আরও ১০ জেলা রেল নেটওয়ার্কে যুক্ত করার পরিকল্পনা: রেলপথমন্ত্রী
- • সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আইন বিভাগের শিক্ষার্থী জুলাইযোদ্ধা আবু জুবায়েরের
- • আদিতমারীতে শিশুহত্যা ঘিরে উত্তপ্ত পরিস্থিতি: অভিযুক্তের বাড়িতে আগুন, আহত ৩০
- • ফুটবল বিশ্বকাপে নিজের পছন্দের দল নিয়ে রহস্য রাখলেন তারেক রহমান
- • ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তিতে ক্ষুব্ধ ইসরাইল
- • আমিরাত থেকে দ্বিতীয় দফায় অপরিশোধিত তেল নিয়ে আসছে এমটি নিনেমিয়া
- • শেয়ারবাজারে লেনদেনের সময় বাড়ালো ডিএসই
- • আশুরার তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র বহনে নিষেধাজ্ঞা
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
- • স্বাস্থ্যসেবার মান বাড়াতে কঠোর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
