১৬ জুন ২০২৬, মঙ্গলবার, ১৬:০১

শিরোনাম
আমিরাত থেকে দ্বিতীয় দফায় অপরিশোধিত তেল নিয়ে আসছে এমটি নিনেমিয়া আশুরার তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র বহনে নিষেধাজ্ঞা স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নে উচ্চপর্যায়ের কমিটি গঠন রাজশাহীর আমের প্রশংসায় মার্কিন রাষ্ট্রদূত একনেকে ৫ প্রকল্পে অনুমোদন, ব্যয় ৭ হাজার ৩ কোটি টাকা বিমানবন্দরে আটকে রাখা হয়নি, ভারত সফর নিয়ে ব্যাখ্যা দিলেন ড. জাহেদ উর রহমান আদ্-দ্বীন হাসপাতালের নির্বাহী পরিচালকের পদত্যাগ বাংলাদেশে বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে চীনে বিডার অফিস

আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার

আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ১৪:৪২

ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুধবার (১৭ জুন) কানসাস সিটি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে খেলা।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেন, প্রথম ম্যাচ গুরুত্বপূর্ণ হলেও এটি পুরো টুর্নামেন্টের ভাগ্য নির্ধারণ করে না। তিনি জানান, দল আত্মবিশ্বাসী এবং ভালো প্রস্তুতি নিয়েই মাঠে নামছে।

স্কালোনি বলেন, আগের বিশ্বকাপের অভিজ্ঞতা থেকে দল জানে কীভাবে শুরুর চাপ সামাল দিতে হয়।

চোট নিয়ে শঙ্কা থাকলেও অধিনায়ক লিওনেল মেসি, গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ এবং ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ ম্যাচের জন্য প্রস্তুত রয়েছেন বলেও নিশ্চিত করেন তিনি।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশে গোলবারে থাকবেন এমিলিয়ানো মার্তিনেজ। রক্ষণভাগে থাকতে পারেন নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসানদ্রো মার্তিনেজ ও নিকোলাস তাগলিয়াফিকো। মাঝমাঠে দেখা যেতে পারে রদ্রিগো দে পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজকে। আর আক্রমণভাগে থাকবেন লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ ও থিয়াগো আলমাদা।

তবে প্রতিপক্ষ আলজেরিয়াকে হালকাভাবে নিতে নারাজ স্কালোনি। তার মতে, বিশ্বকাপের প্রতিটি ম্যাচই কঠিন এবং প্রতিটি প্রতিপক্ষই চ্যালেঞ্জিং।

আরও পড়ুন