১৬ জুন ২০২৬, মঙ্গলবার, ০০:৪৩

শিরোনাম
গণমাধ্যমকে তোষামোদ ছাড়ার আহ্বান প্রধানমন্ত্রীর প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৫ বছরে দেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ১ আগস্ট থেকে সব গণপরিবহণে জিপিএস বাধ্যতামূলক ভারতীয় ভিসা আবেদনে নতুন নিয়ম

মানবতাবিরোধী মামলায় নানক–তাপসসহ ২৮ আসামির বিচার শুরু

মানবতাবিরোধী মামলায় নানক–তাপসসহ ২৮ আসামির বিচার শুরু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ১০:১৪

মানবতাবিরোধী অপরাধের এক মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ মোট ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে মামলার কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। প্রথমে প্রসিকিউশন পক্ষ তাদের সূচনা বক্তব্য উপস্থাপন করবে, এরপর শুরু হবে সাক্ষ্যগ্রহণ পর্ব।

প্রসিকিউশন জানায়, এর আগে নির্ধারিত দিনে সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও তা একদিন পিছিয়ে দেওয়া হয়। ডিফেন্স আইনজীবীর মৃত্যুর কারণে ওই দিনের কার্যক্রম স্থগিত করা হয়েছিল।

এ মামলায় বর্তমানে চারজন আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তারা হলেন নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক এবং ফজলে রাব্বি।

অন্যদিকে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদারসহ মোট ২৪ জন আসামি পলাতক রয়েছেন।

এর আগে গত ১০ মে ট্রাইব্যুনাল ২৮ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেন। অভিযোগ গঠনের সময় গ্রেপ্তার চার আসামি নিজেদের নির্দোষ দাবি করেন।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুরে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সংঘটিত সহিংসতায় ৯ জন নিহত এবং আরও অনেকে আহত হন।

আরও পড়ুন