এক লাখ টন তেল নিয়ে চট্টগ্রামে ভিড়ছে এমটি নিনেমিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ১৮:৩৩
সংযুক্ত আরব আমিরাত থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা হওয়া ট্যাংকার জাহাজ এমটি নিনেমিয়া বর্তমানে চট্টগ্রাম বন্দরের পথে রয়েছে। আগামীকাল বুধবার (১৭ জুন) জাহাজটির বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
জাহাজটির তত্ত্বাবধানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে অপরিশোধিত তেল নিয়ে জাহাজটি বাংলাদেশে আসছে।
এর আগে গত ৬ মে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে একই জাহাজ চট্টগ্রাম বন্দরের কুতুবদিয়া চ্যানেলে পৌঁছেছিল। দুই মাসেরও কম সময়ের ব্যবধানে দ্বিতীয়বারের মতো তেল নিয়ে দেশে আসছে এমটি নিনেমিয়া।
এদিকে গত মাসের মাঝামাঝি সময়ে সংযুক্ত আরব আমিরাত থেকে এক লাখ টন অপরিশোধিত তেল বহনকারী এমটি ফসিল নামের আরেকটি ট্যাংকারও বাংলাদেশে পৌঁছায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) আমদানি করা এসব অপরিশোধিত তেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে পরিশোধন করবে।
সূত্র আরও জানায়, নিয়মিত অপরিশোধিত তেল আমদানির ফলে শোধনাগারটির উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। একই সঙ্গে দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থাও স্থিতিশীল অবস্থায় আছে।
প্রতিফলন/এনজেএস
আরও পড়ুন
- • এমপিদের কক্ষ নির্মাণে ৬ লাখ বরাদ্দ
- • জাপানের উদ্যোগে চট্টগ্রামের বর্জ্য থেকে মিলবে বিদ্যুৎ
- • নিয়ম না মানলে সংসদ চলবে না: স্পিকার
- • এক লাখ টন তেল নিয়ে চট্টগ্রামে ভিড়ছে এমটি নিনেমিয়া
- • পরিচ্ছন্নতাকর্মীদের জন্য স্বাস্থ্যসেবা কার্ড চালু
- • হামের উপসর্গে প্রাণহানি আরও এক শিশুর
- • ‘ব্রাজেন্টিনা’ সিরিজের মাধ্যমে অভিনয়ে আসছেন জামাল ভূঁইয়া
- • বাংলাদেশ বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
- • স্বাস্থ্যসেবার মান বাড়াতে কঠোর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
