১৬ জুন ২০২৬, মঙ্গলবার, ২০:১৭

শিরোনাম
এমপিদের কক্ষ নির্মাণে ৬ লাখ বরাদ্দ নিয়ম না মানলে সংসদ চলবে না: স্পিকার বাংলাদেশ বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন আরও ১০ জেলা রেল নেটওয়ার্কে যুক্ত করার পরিকল্পনা: রেলপথমন্ত্রী ফুটবল বিশ্বকাপে নিজের পছন্দের দল নিয়ে রহস্য রাখলেন তারেক রহমান আমিরাত থেকে দ্বিতীয় দফায় অপরিশোধিত তেল নিয়ে আসছে এমটি নিনেমিয়া আশুরার তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র বহনে নিষেধাজ্ঞা স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নে উচ্চপর্যায়ের কমিটি গঠন

জাপানের উদ্যোগে চট্টগ্রামের বর্জ্য থেকে মিলবে বিদ্যুৎ

জাপানের উদ্যোগে চট্টগ্রামের বর্জ্য থেকে মিলবে বিদ্যুৎ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ১৯:২০

চট্টগ্রাম নগরীর বর্জ্য আর শুধু আবর্জনা হিসেবে পড়ে থাকবে না, বরং তা রূপান্তরিত হবে সম্পদে। জাপানের খ্যাতনামা প্রতিষ্ঠান জেএফই ইঞ্জিনিয়ারিংয়ের উদ্যোগে বন্দরনগরীতে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের একটি বড় প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা এগিয়ে যাচ্ছে।

জাপানের পরিবেশ মন্ত্রণালয়ের সহায়তায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রকল্পটির পূর্ণাঙ্গ সম্ভাব্যতা যাচাই সম্পন্ন হয়েছে। সমীক্ষা অনুযায়ী, চট্টগ্রাম নগরীতে প্রতিদিন উৎপন্ন প্রায় এক হাজার টন বর্জ্য প্রক্রিয়াজাত করে ১২ থেকে ১৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।

মঙ্গলবার (১৬ জুন) নগর ভবনে জেএফই ইঞ্জিনিয়ারিংয়ের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় প্রকল্প বাস্তবায়নে নিজের আগ্রহের কথা জানান মেয়র।

আলোচনায় মেয়র বলেন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ছাড়া পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব নগরী গড়ে তোলা সম্ভব নয়। বর্জ্যকে সম্পদ হিসেবে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ চট্টগ্রামের জন্য গুরুত্বপূর্ণ সম্ভাবনা তৈরি করেছে।

তিনি আরও বলেন, প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য উৎপন্ন হওয়ায় সঠিক ব্যবস্থাপনার অভাবে পরিবেশ দূষণ, জলাবদ্ধতা ও জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে। তাই বর্জ্য থেকে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন শুধু বিদ্যুৎ পাওয়ার বিষয় নয়, এটি টেকসই নগর ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলারও কার্যকর পদক্ষেপ।

জেএফই ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিনিধিরা জানান, জাপান-বাংলাদেশ পিপিপি প্ল্যাটফর্মের আওতায় বাস্তবায়নাধীন এই প্রকল্পে জাপান সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রাথমিক সম্মতি পাওয়া গেছে। সম্ভাব্যতা যাচাইয়ে ইতিবাচক ফল আসায় দ্রুত মূল প্রকল্প বাস্তবায়নের দিকে এগোতে চান তারা।

তাদের আশা, দুই দেশের সরকারের সহযোগিতায় প্রকল্পটির বাস্তবায়ন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে এবং চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।

সাক্ষাৎকালে জেএফই ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিনিধি গেন তাকাহাসি, কেন্টা ওহাসি ও ভাস্কর সাহা উপস্থিত ছিলেন। অন্যদিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন এবং প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।

প্রতিফলন/এনজেএস

আরও পড়ুন