১৬ জুন ২০২৬, মঙ্গলবার, ১৯:২৯

শিরোনাম
নিয়ম না মানলে সংসদ চলবে না: স্পিকার বাংলাদেশ বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন আরও ১০ জেলা রেল নেটওয়ার্কে যুক্ত করার পরিকল্পনা: রেলপথমন্ত্রী ফুটবল বিশ্বকাপে নিজের পছন্দের দল নিয়ে রহস্য রাখলেন তারেক রহমান আমিরাত থেকে দ্বিতীয় দফায় অপরিশোধিত তেল নিয়ে আসছে এমটি নিনেমিয়া আশুরার তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র বহনে নিষেধাজ্ঞা স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নে উচ্চপর্যায়ের কমিটি গঠন রাজশাহীর আমের প্রশংসায় মার্কিন রাষ্ট্রদূত

পরিচ্ছন্নতাকর্মীদের জন্য স্বাস্থ্যসেবা কার্ড চালু

পরিচ্ছন্নতাকর্মীদের জন্য স্বাস্থ্যসেবা কার্ড চালু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ১৮:১৪

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যসেবা কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। প্রাথমিকভাবে এক হাজার পরিচ্ছন্নতাকর্মীকে এই সুবিধার আওতায় আনা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) নগর ভবন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মীদের হাতে স্বাস্থ্যসেবা কার্ড তুলে দেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

এই উদ্যোগে সহযোগিতা করছে হারপিক, সাজিদা ফাউন্ডেশন, ওয়াটারএইডসহ একাধিক সামাজিক ও দাতা সংস্থা।

অনুষ্ঠানে জানানো হয়, সাজিদা ফাউন্ডেশন ও রেকিটের উদ্যোগে দেশের প্রায় ৪৫০টি হাসপাতালের সঙ্গে চুক্তির মাধ্যমে প্রায় ৬ হাজার পরিচ্ছন্নতাকর্মী ও তাদের পরিবার ৫০ শতাংশ থেকে শতভাগ পর্যন্ত চিকিৎসা সুবিধা পাবেন।

এ ছাড়া চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের আওতায় কোনো কর্মী বা তার পরিবারের সদস্য এক বছরের মধ্যে মারা গেলে ৩০ হাজার টাকা আর্থিক সহায়তার ব্যবস্থাও রাখা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নগর পরিচ্ছন্ন রাখতে দিন-রাত কাজ করা কর্মীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করা সময়ের দাবি। তাদের জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম বলেন, রাজধানীকে বাসযোগ্য রাখতে পরিচ্ছন্নতাকর্মীরা নিরলসভাবে কাজ করছেন। দীর্ঘদিন ধরে তারা নানা বঞ্চনা ও অবহেলার শিকার হয়েছেন। তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা মানবিক ও সামাজিক দায়িত্বের অংশ।

তিনি আরও বলেন, অনেক ক্ষেত্রে স্বাস্থ্যসেবা এখন সেবার চেয়ে ব্যবসায় পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে নিম্নআয়ের শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ প্রশংসনীয়।

এ সময় পরিচ্ছন্নতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে জ্যাকেট, গ্লাভস ও সুরক্ষিত জুতার ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিফলন/এনজেএস

আরও পড়ুন