নিয়ম না মানলে সংসদ চলবে না: স্পিকার
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ১৮:৫২
জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধি ও নির্ধারিত নিয়ম মেনে বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, সংসদে যখন-তখন দাঁড়িয়ে কথা বলা যাবে না সবকিছুই নিয়ম ও সময় অনুসরণ করে করতে হবে।
মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের অধিবেশনের শুরুতে রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান এবং রংপুর-৬ আসনের সংসদ সদস্য মো. নুরুল আমীন পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়ার পর এ মন্তব্য করেন স্পিকার।
স্পিকার বলেন, সংসদ সংবিধান ও কার্যপ্রণালী বিধির ভিত্তিতে পরিচালিত হয়। এখানে ৩৫০ জন সদস্যের সবারই কথা বলার অধিকার রয়েছে। তবে সেই অধিকার প্রয়োগ করতে হবে সংসদীয় বিধি-বিধানের আলোকে।
পয়েন্ট অব অর্ডার তোলার নিয়ম প্রসঙ্গে তিনি বলেন, প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পরই এ বিষয়ে কথা বলার সুযোগ থাকে। বাজেট অধিবেশন চলাকালে সাধারণত পয়েন্ট অব অর্ডার গ্রহণ করা হয় না, কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিবেশন এবং এতে দীর্ঘ সময় আলোচনা চলে।
সংসদ সদস্য মুজিবুর রহমানের উত্থাপিত একটি বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে স্পিকার বলেন, শিক্ষক ও বেতন-বঞ্চিত পৌর কর্মচারীদের দুর্ভোগের বিষয়টি গুরুত্বপূর্ণ হলেও তা উত্থাপনেরও নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। এ ধরনের বিষয়ে আলোচনা করতে হলে আগে নোটিশ দিতে হয়।
তিনি বলেন, নিয়ম অনুযায়ী নোটিশ দেওয়া হলে সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে বিধি অনুসারে বিষয়টি নিয়ে আলোচনা করা যেত। তাই ভবিষ্যতে সবাইকে সংসদের কার্যপ্রণালী বিধি অনুসরণ করে বক্তব্য দেওয়ার আহ্বান জানান তিনি।
স্পিকার আরও বলেন, পয়েন্ট অব অর্ডার অবশ্যই চলমান আলোচনার সঙ্গে সম্পর্কিত হতে হবে এবং সংসদীয় শৃঙ্খলা ও রীতিনীতি বজায় রাখা প্রতিটি সদস্যের দায়িত্ব।
প্রতিফলন/এনজেএস
আরও পড়ুন
- • এমপিদের কক্ষ নির্মাণে ৬ লাখ বরাদ্দ
- • জাপানের উদ্যোগে চট্টগ্রামের বর্জ্য থেকে মিলবে বিদ্যুৎ
- • নিয়ম না মানলে সংসদ চলবে না: স্পিকার
- • এক লাখ টন তেল নিয়ে চট্টগ্রামে ভিড়ছে এমটি নিনেমিয়া
- • পরিচ্ছন্নতাকর্মীদের জন্য স্বাস্থ্যসেবা কার্ড চালু
- • হামের উপসর্গে প্রাণহানি আরও এক শিশুর
- • ‘ব্রাজেন্টিনা’ সিরিজের মাধ্যমে অভিনয়ে আসছেন জামাল ভূঁইয়া
- • বাংলাদেশ বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
- • স্বাস্থ্যসেবার মান বাড়াতে কঠোর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
