রাজধানীতে বসবে ‘স্মার্ট পোস্ট বক্স’, ডাক সেবায় আসছে অটোমেশন
নিজস্ব প্রতিবেদিক
প্রকাশিত: ০৯ জুন, ২০২৬, ১৮:৩৩
২৪ ঘণ্টা সেবা দিতে ঢাকা শহরে স্থাপন করা হচ্ছে ‘স্মার্ট পোস্ট বক্স’। পাশাপাশি ‘আমার ডাক’ অ্যাপের মাধ্যমে সেবা দান প্ল্যাটফর্ম তৈরি করে পর্যায়ক্রমে পুরো ডাক সেবা কার্যক্রমকে অটোমেশনের আওতায় আনা হবে।
মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির এক লিখিত প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ডাক অধিদপ্তরের জন্য একটি ই-কমার্স প্ল্যাটফর্ম (ডাক কমার্স) মডেল প্রতিষ্ঠা করা হবে। এর মাধ্যমে প্রতিটি ডাক সেবাকে সম্পূর্ণ ডিজিটাইজড করা সম্ভব হবে।
ডাক বিভাগের কার্যক্রম স্বয়ংক্রিয় করার লক্ষ্যে বর্তমানে দুটি প্রকল্প চলমান রয়েছে জানিয়ে ফকির মাহবুব আনাম বলেন, প্রকল্প দুটি হলো— 'মেইল প্রসেসিং এবং লজিস্টিক সার্ভিস টেকসই ও আধুনিকীকরণ প্রকল্প' এবং 'নাগরিক প্রান্তে বিদ্যমান ডাক সেবার সম্প্রসারণ ও সহজলভ্যকরণ প্রকল্প'।
তিনি আরও জানান, চলমান এ প্রকল্প দুটির আওতায় ডাক বিভাগের সব ডাকঘরে ব্যবহৃত ডোমেস্টিক মেইল মনিটরিং সফটওয়্যারের আপগ্রেডেশন (উন্নয়ন) করা হবে। মোবাইলের মাধ্যমে সারাদেশে ডাক পণ্যের ট্রেস অ্যান্ড ট্র্যাকিং সুবিধাও সম্প্রসারণ করা হবে। একইসঙ্গে জাতীয় ডিজিটাল ঠিকানা ব্যবস্থার ভিত্তি স্থাপন করা হবে বলে জানান মন্ত্রী।
আরও পড়ুন
- • চট্টগ্রামে বিমান বাহিনীর আকাশে গোলাবর্ষণ মহড়া
- • ইরানি সমর্থকদের টিকিট বাতিলের দাবি যুক্তরাষ্ট্রের
- • প্রধানমন্ত্রীর টেলিফোনের তারের পর মন্ত্রনালয়ের ল্যাপটপ চুরি
- • ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ইসরায়েল মুখ্য নয়: ভ্যান্স
- • সরকারি চাকুরীজীবিদের বেতন বাড়বে ৫০ শতাংশ
- • ফ্রান্সে প্রবেশে নিষেধাজ্ঞা ইসরায়েলি অর্থমন্ত্রীর
- • দীপু মনিকে অন্তর্বর্তী জামিন হাইকোর্টের
- • ইসরায়েলি হামলায় ইরানের দুই সেনা নিহত
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • বাকস্বাধীনতা কোথায়?
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
