১৬ জুন ২০২৬, মঙ্গলবার, ২৩:৪৫

শিরোনাম
চলতি মাসে আরও ৪ কার্গো এলএনজি আমদানি করবে সরকার প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মহররমের চাঁদ দেখা গেছে, ২৬ জুন আশুরা ফ্যামেলি কার্ড বিতরণে মৌলভীবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী এমপিদের কক্ষ নির্মাণে ৬ লাখ বরাদ্দ নিয়ম না মানলে সংসদ চলবে না: স্পিকার বাংলাদেশ বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন আরও ১০ জেলা রেল নেটওয়ার্কে যুক্ত করার পরিকল্পনা: রেলপথমন্ত্রী

প্রেক্ষাগৃহে ফিরছে 'বরবাদ' ও 'তাণ্ডব', সঙ্গে আরও দুই ছবি

প্রেক্ষাগৃহে ফিরছে 'বরবাদ' ও 'তাণ্ডব', সঙ্গে আরও দুই ছবি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ২২:২৬

ঈদের পর প্রেক্ষাগৃহে দর্শকদের আবারও হলমুখী করতে দেশের বৃহত্তম মাল্টিপ্লেক্স চেইনের আয়োজনে শুরু হচ্ছে ‘সামার হিট ফেস্ট’। এই বিশেষ উদ্যোগ নিয়েছে স্টার সিনেপ্লেক্স; যেখানে একসঙ্গে বড় পর্দায় থাকছে শাকিব খান অভিনীত আলোচিত দুই সিনেমা ‘বরবাদ’ ও ‘তাণ্ডব’। পাশাপাশি থাকছে তানিম নূরের ‘উৎসব’ এবং ‘বনলতা এক্সপ্রেস’। ১৯ থেকে ২৫ জুন পর্যন্ত চলা এই বিশেষ উৎসবে দর্শকরা আবারও উপভোগ করতে পারবেন সাম্প্রতিক সময়ের চারটি আলোচিত ও দর্শকপ্রিয় বাংলা সিনেমা।

মঙ্গলবার বিকালে স্টার সিনেপ্লেক্স জানায়, ১৯ জুন থেকে শুরু হয়ে এ আয়োজন চলবে ২৫ জুন পর্যন্ত। এতে দেখানো হবে রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’, মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’, তানিম নূরের ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’। এর মধ্যে ‘বনলতা এক্সপ্রেস’ ছাড়া বাকি তিনটি সিনেমা গত বছরের। চারটি সিনেমাই চুটিয়ে ব্যবসা করেছে প্রেক্ষাগৃহে। ‘বরবাদ’ তো গড়েছে সর্বোচ্চ আয়ের রেকর্ডও। তাই নতুন করে অনেকে সিনেমাগুলো দেখতে আসবেন, এমনটাই প্রত্যাশা স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের।

উল্লেখ্য, ‘তাণ্ডব’-এ শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন সাবিলা নূর, জয়া আহসান, গাজী রাকায়েত প্রমুখ। ‘বরবাদ’-এ শাকিবের জুটি পশ্চিমবঙ্গের ইধিকা পাল। ‘উৎসব’-এ অভিনয় করেছেন জাহিদ হাসান, আফসানা মিমি, অপি করিম, চঞ্চল চৌধুরী, জয়া আহসান প্রমুখ। আর ‘বনলতা এক্সপ্রেস’-এ আছেন শরিফুল রাজ, সাবিলা নূর, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শ্যামল মাওলাসহ অনেকে।

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন