কূটনৈতিক সফর শেষে দেশে ফিরলেন তারেক রহমান
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬ জুন, ২০২৬, ২০:১৮
মালয়েশিয়া ও চীনে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ সময় রাত ৭টা ৪৫ মিনিটে তাকে বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরা।
বেইজিং থেকে যাত্রার আগে প্রধানমন্ত্রীকে বিদায় জানান চীনের প্রেসিডেন্টের বিশেষ দূত ইউয়ে শিয়াওইয়ং। দেশে ফেরার পর বিমানবন্দরে সরকারের মন্ত্রিপরিষদের সদস্য, উপদেষ্টা, সংসদ সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিএনপির সিনিয়র নেতারা তাকে স্বাগত জানান।
এর আগে ২১ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে যান তারেক রহমান। সফর শেষে তিনি চীনের দালিয়ানে গিয়ে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশ নেন।
চীন সফরে তিনি বেইজিংয়ে দেশটির প্রধানমন্ত্রী লি কিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এছাড়া ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং একটি বিনিয়োগ সম্মেলনেও অংশ নেন।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান
- • হামের উপসর্গের আরও ৪ শিশুর প্রাণহানি, মৃত্যুসংখ্যা ৭০০ ছাড়াল
- • হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজকে ‘নির্ধারিত রুট’ অনুসরণের নির্দেশনা
- • কূটনৈতিক সফর শেষে দেশে ফিরলেন তারেক রহমান
- • হাসপাতালের দুর্নীতিতে কোনো আপস নয়: শামা ওবায়েদ
- • ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫৮৯
- • তিস্তার ভাঙনে হুমকিতে ঘরবাড়ি, স্কুল ও ফসলি জমি
- • সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
