তিস্তার ভাঙনে হুমকিতে ঘরবাড়ি, স্কুল ও ফসলি জমি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ জুন, ২০২৬, ১৯:০৭
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নে তিস্তা নদীর তীব্র ভাঙনে গত এক সপ্তাহে অন্তত ২৫টি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে আরও অর্ধশতাধিক ঘরবাড়ি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং বিস্তীর্ণ ফসলি জমি।
স্থানীয়দের অভিযোগ, নদীর পানি কমে স্রোতের গতি বেড়ে যাওয়ায় ভাঙন আরও তীব্র হয়েছে। তীর রক্ষায় বসানো জিও ব্যাগও বিভিন্ন স্থানে ধসে পড়ছে। পরিস্থিতি সামাল দিতে অনেক পরিবার নিজ উদ্যোগে ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছে।
এলাকাবাসীর দাবি, তিস্তা তীর সংরক্ষণ প্রকল্পে বড় অঙ্কের অর্থ বরাদ্দ থাকলেও কাজের ধীরগতি ও ত্রুটির কারণে কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাচ্ছে না। বর্ষাকালে তড়িঘড়ি করে কাজ করায় নদীভাঙন ঠেকানো সম্ভব হচ্ছে না বলেও অভিযোগ তাদের।
এদিকে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে স্থানীয় প্রতিনিধিরা দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নদীর পানি কমে যাওয়ায় কয়েকটি স্থানে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে প্রতিরক্ষা কাজ শুরু করা হয়েছে।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • কূটনৈতিক সফর শেষে দেশে ফিরলেন তারেক রহমান
- • হাসপাতালের দুর্নীতিতে কোনো আপস নয়: শামা ওবায়েদ
- • ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫৮৯
- • তিস্তার ভাঙনে হুমকিতে ঘরবাড়ি, স্কুল ও ফসলি জমি
- • সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • মুক্তি পেল ৩৪ তারকা নিয়ে নির্মিত সিনেমা 'ওয়েলকাম ৩'
- • ফিলিপাইনে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
- • ফিলিপাইনে ৬.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
