গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের লাইনচ্যুত ৩ বগি উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ১৬:৩০
ময়মনসিংহের গৌরীপুরে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৩টি বগি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে এসে লাইনচ্যুত বগি উদ্ধার করে।
এর আগে বুধবার (২৪ জুন) রাত পৌনে ১১টার দিকে গৌরীপুর জংশন থেকে চট্টগ্রাম অভিমুখে রওনা হওয়ার ২ মিনিটের মধ্যেই আন্তঃনগর বিজয় এক্সপ্রেসের ৩টি বগি লাইনচ্যুত হয়। ওইদিন রাত সাড়ে ১২টায় গৌরীপুর জংশনের দুর্ঘটনাস্থলে লাইনচ্যুত তিনটি বগি রেখে ১১টি বগি নিয়ে বিজয় এক্সপ্রেস চট্টগ্রাম অভিমুখে যাত্রা করে।
স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস বুধবার রাতে গৌরীপুর রেলওয়ে জংশনে যাত্রাবিরতি করে। ১০টা ৪০ মিনিটে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে গৌরীপুর রেলওয়ে জংশন থেকে ছেড়ে যায়। ১০টা ৪২ মিনিটে গৌরীপুর রেলওয়ে জংশনের ২৬ পয়েন্ট অতিক্রমের সময় ৩টি বগি লাইনচ্যুত হয়। এসময় কয়েকজন যাত্রী আহত হয়। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
ট্রেনের পরিচালক মাসুদ মিয়া বলেন, বিজয় এক্সপ্রেস ট্রেন গৌরীপুর জংশন থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে ১০টা ৪০ মিনিটে। মাত্র দুই মিনিটের মধ্যেই ট্রেনটি দুর্ঘটনার শিকার হয়। ট্রেনের ১৪টি বগির মধ্যে ৩টি বগি লাইনচ্যুত হয়েছে। কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে সেটা তদন্ত না করে বলা যাচ্ছে না।
গৌরীপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. সফিকুল ইসলাম জানান, লাইনচ্যুত ৩টি বগি রেখে গতকাল রাতেই ১১টি বগি নিয়ে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশে গৌরীপুর ছেড়ে যায়। বৃহস্পতিবার তিন বগি উদ্ধার করা হয়েছে। এখন দুর্ঘটনাস্থলের লাইন মেরামতের কাজ চলছে। ট্রেন চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • ভেনেজুয়েলার ভূমিকম্প: গুগল এলার্টে আগেভাগে সরে যান অনেক মানুষ
- • সড়ক দুর্ঘটনায় সাবেক সেনাসদস্যের মৃত্যু
- • প্রতিদিন একটি কলা খেলে শরীরে কী পরিবর্তন আসে?
- • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, ভর্তি ১৯৮
- • ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী
- • শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়
- • বর্ষার শুরুতেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্তদের বেশিরভাগই শিশু
- • স্পেনে ভয়াবহ তাপদাহে ৪ দিনে প্রাণ হারিয়েছে ২১২ জন
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • সোশ্যাল মিডিয়া ব্যবহারে শিক্ষকদের সতর্ক করল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
