২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৯:৩০

শিরোনাম
১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় বর্ষার শুরুতেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্তদের বেশিরভাগই শিশু বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায়, সই হবে ১৫ চুক্তি পূর্ববর্তী সরকারের ১,৩০০ উন্নয়ন প্রকল্প এখন সরকারের ‘গলার কাঁটা’: অর্থমন্ত্রী এক বছরে সেবা খাতে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা: টিআইবি ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের রোববার শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

ভেনেজুয়েলার ভূমিকম্প: গুগল এলার্টে আগেভাগে সরে যান অনেক মানুষ

ভেনেজুয়েলার ভূমিকম্প: গুগল এলার্টে আগেভাগে সরে যান অনেক মানুষ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ১৮:০১

ভেনেজুয়েলায় সম্প্রতি আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখো অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর স্মার্টফোনে সতর্কবার্তা পৌঁছায়। প্রযুক্তিভিত্তিক এই আগাম বার্তা অনেক মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার সুযোগ করে দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তবে গুগল ভূমিকম্পের পূর্বাভাস দেয়নি। প্রতিষ্ঠানটি ভূমিকম্প শুরু হওয়ার পর এর প্রাথমিক কম্পন শনাক্ত করে দ্রুত সতর্কবার্তা পাঠিয়েছে। এ কাজ করেছে গুগলের ‘অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্টস’ ব্যবস্থা।

প্রযুক্তিবিদদের ভাষ্য, ভূমিকম্পের সময় প্রথমে সৃষ্টি হয় পি-ওয়েভ বা প্রাথমিক তরঙ্গ। এটি তুলনামূলক কম ক্ষতিকর হলেও দ্রুত ছড়িয়ে পড়ে। পরে আসে এস-ওয়েভ, যা সাধারণত বেশি ধ্বংসাত্মক। অ্যান্ড্রয়েড ফোনে থাকা অ্যাক্সিলেরোমিটার সেন্সর পি-ওয়েভ শনাক্ত করতে পারে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা কোটি কোটি অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে গুগলের অ্যালগরিদম ভূমিকম্পের অবস্থান ও সম্ভাব্য তীব্রতা নির্ণয় করে। এরপর ঝুঁকিপূর্ণ এলাকায় থাকা ব্যবহারকারীদের কাছে সতর্কবার্তা পাঠানো হয়।

প্রযুক্তি প্রতিষ্ঠান বিওটিএস.এআইয়ের পরিচালক নিকহার অরোরা বলেন, পি-ওয়েভ শনাক্ত হওয়ার পর এস-ওয়েভ পৌঁছানোর আগের কয়েক সেকেন্ড সময়ই সতর্কবার্তা পাঠানোর সুযোগ তৈরি করে। এই স্বল্প সময়ের মধ্যেই মানুষ আশ্রয় নেওয়া বা ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরে যাওয়ার মতো পদক্ষেপ নিতে পারেন।

দুর্যোগ ব্যবস্থাপনা–সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ভূমিকম্পের নির্ভুল পূর্বাভাস এখনো সম্ভব নয়। তবে দ্রুত শনাক্তকরণ এবং তাৎক্ষণিক সতর্কবার্তা প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারে।

এনভায়রোকেয়ার ফাউন্ডেশনের সহপ্রতিষ্ঠাতা হৃষিত পান্থ্রি বলেন, ভেনেজুয়েলার অভিজ্ঞতা দেখিয়েছে, দুর্যোগ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর সতর্কতা ব্যবস্থা কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাঁর মতে, বন্যা, ঘূর্ণিঝড় কিংবা তাপপ্রবাহের মতো অন্যান্য দুর্যোগেও একই ধরনের প্রযুক্তি ব্যবহার করে মানুষের কাছে দ্রুত তথ্য পৌঁছে দেওয়া সম্ভব।

বিশেষজ্ঞদের মতে, আধুনিক প্রযুক্তি কোনো প্রাকৃতিক দুর্যোগ ঠেকাতে পারে না। তবে দুর্যোগের মুহূর্তে কয়েক সেকেন্ডের আগাম সতর্কবার্তা মানুষকে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেয়। ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনা সেই বাস্তবতাই নতুন করে সামনে এনেছে।

আরও পড়ুন