স্থগিতাদেশ কাটিয়ে ঢাকায় মঞ্চ মাতাতে আসছেন আতিফ আসলাম
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ১৮:০৯
বাংলাদেশে আবারও আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হবে ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের কনসার্টটি। গত বছরের স্থগিত হওয়া কনসার্ট পুনরায় আয়োজনের মধ্য দিয়ে নিজেদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে আয়োজক প্রতিষ্ঠান।
গত বছরের ১৩ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আতিফ আসলামের কনসার্ট। টিকিট বিক্রি, মঞ্চ নির্মাণসহ প্রায় সব প্রস্তুতি শেষ হলেও জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর উদ্ভূত নিরাপত্তাজনিত পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় অনুষ্ঠানের মাত্র দুই দিন আগে কনসার্টটি স্থগিত করা হয়।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের স্থগিত হওয়া কনসার্টের জন্য যারা টিকিট কিনেছিলেন কিন্তু অর্থ ফেরত নেননি, তাদের নতুন করে টিকিট কিনতে হবে না। নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করলে যাচাই শেষে তাদের নামে নতুন টিকিট ইস্যু করা হবে। অতিরিক্ত কোনো অর্থ ছাড়াই তা পৌঁছে দেওয়া হবে।
কনসার্টটি স্থগিত হওয়ার পর আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছিল, অনুষ্ঠানটি বাতিল নয়; বরং পরিস্থিতি অনুকূলে এলে পুনরায় আয়োজন করা হবে। একই সময়ে আতিফ আসলামও তার অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের ভক্তদের উদ্দেশে একটি বার্তা প্রকাশ করেন। সেখানে তিনি জানান, তিনি আবারও বাংলাদেশে ফিরবেন এবং আগের কনসার্টের জন্য কেনা টিকিট পুনঃনির্ধারিত আয়োজনের জন্য বৈধ থাকবে।
অবশেষে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের ঘোষণা এলো। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সরকারি অনুমোদন, নিরাপত্তা ছাড়পত্র এবং অন্যান্য আনুষ্ঠানিকতা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই কনসার্টের ভেন্যু ঘোষণা করা হবে।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • নোয়াখালীর হোটেলে অভিযান, নারী-পুরুষসহ আটক ১৪
- • কাশ্মীরে পুলিশ স্টেশনে হামলার অভিযোগ, সেনাবাহিনীর ৪০ সদস্যের বিরুদ্ধে মামলা
- • ভেনেজুয়েলার উদ্ধার অভিযানে নামছে স্পেন-নেদারল্যান্ডস
- • সারা দেশে ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
- • দেশের ১৭ অঞ্চলে রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হওয়ার আভাস
- • স্থগিতাদেশ কাটিয়ে ঢাকায় মঞ্চ মাতাতে আসছেন আতিফ আসলাম
- • ভেনেজুয়েলার ভূমিকম্প: গুগল এলার্টে আগেভাগে সরে যান অনেক মানুষ
- • সড়ক দুর্ঘটনায় সাবেক সেনাসদস্যের মৃত্যু
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • চাপের মুখে সমঝোতায় ট্রাম্প, কেন যুদ্ধবিরতির পথে হাঁটল যুক্তরাষ্ট্র?
