২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৮:০০

শিরোনাম
১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় বর্ষার শুরুতেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্তদের বেশিরভাগই শিশু বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায়, সই হবে ১৫ চুক্তি পূর্ববর্তী সরকারের ১,৩০০ উন্নয়ন প্রকল্প এখন সরকারের ‘গলার কাঁটা’: অর্থমন্ত্রী এক বছরে সেবা খাতে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা: টিআইবি ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের রোববার শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায়, সই হবে ১৫ চুক্তি

বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায়, সই হবে ১৫ চুক্তি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ১৬:৪৩

চীনের রাজধানী বেইজিংয়ে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠকে বসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) স্থানীয় সময় বিকেল ৫টায় ঐতিহাসিক গ্রেট হলে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় অনুযায়ী বৈঠকটি বিকেল ৩টায় শুরু হওয়ার কথা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) মুখপাত্র মাহদী আমিন এক সংবাদ সম্মেলনে জানান, বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতাবিষয়ক ১৫টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

তিনি বলেন, “আমরা আশা করি, এসব সমঝোতা স্মারক বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও শক্তিশালী ও বহুমাত্রিক করবে।”

মাহদী আমিন আরও জানান, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং সফরসঙ্গী প্রতিনিধিদলের সম্মানে একটি রাষ্ট্রীয় ভোজের আয়োজন করবেন।

এদিকে সফরের দ্বিতীয় দিনে শুক্রবার (২৭ জুন) স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে ঐতিহাসিক গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট Xi Jinping-এর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মুখপাত্র বলেন, উভয় বৈঠকেই বাংলাদেশের জাতীয় স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, এই উচ্চপর্যায়ের বৈঠকগুলো থেকে ইতিবাচক ফলাফল আসবে, যা বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরও বেগবান করবে।

আরও পড়ুন