২৬ জুন ২০২৬, শুক্রবার, ১৪:৫০

শিরোনাম
চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতা স্মারক সই সর্বোচ্চ জাকাত সংগ্রহকারী নির্বাচিত হলেন ডিসি ফরিদা খানম এনসিপিসহ ৭ দলকে ইসির শোকজ আশুরার শিক্ষা শান্তি ও ন্যায়ের পথ দেখায়: প্রধানমন্ত্রী ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় বর্ষার শুরুতেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্তদের বেশিরভাগই শিশু বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায়, সই হবে ১৫ চুক্তি

চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতা স্মারক সই

চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতা স্মারক সই

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৬ জুন, ২০২৬, ১৩:২৯

চীন সফরের শেষ দিনে দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে মোট ১৭টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

বেইজিংয়ের দিওয়াউতাই স্টেট গেস্টহাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন জানান, স্বাক্ষরিত ১৭টি সমঝোতার মধ্যে ১৩টি দুই দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে, তিনটি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং সংশ্লিষ্ট চীনা প্রতিষ্ঠানের মধ্যে হয়েছে। বাকি একটি সমঝোতা হয়েছে বিএনপি ও চীনের ক্ষমতাসীন দল চীনা কমিউনিস্ট পার্টির মধ্যে।

তিনি বলেন, সফরের সময় চীনের শীর্ষ নেতাদের সঙ্গে বিভিন্ন বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ, বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে চীনের নেতারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে চীনের সম্পর্কের বিষয়ও স্মরণ করেন।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ ‘এক চীন’ নীতির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। তিনি জানান, বৈঠকগুলোতে তাইওয়ান ইস্যু নিয়ে কোনো আলোচনা হয়নি।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি, সুজাউদ্দৌলা সুজন, শাহাদাত হোসেন স্বাধীন এবং সহকারী প্রেস সচিব নাজমুল হক খান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন