নিউইয়র্কে একই পরিবারের ৬ জনের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশের নানা ধারণা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬ জুন, ২০২৬, ১১:৫৮
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের মেকানিকভিল শহরের একটি অ্যাপার্টমেন্ট থেকে একই পরিবারের ছয় সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন ৬৪ বছর বয়সী অ্যামি স্টেডম্যান, তাঁর ৪৪ বছর বয়সী মেয়ে সারাহ মায়ার্স এবং সারাহর চার সন্তান। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় এক প্রতিবেশী দীর্ঘদিন অ্যামি স্টেডম্যানকে না দেখে উদ্বেগ প্রকাশ করলে পুলিশ তাঁর অ্যাপার্টমেন্টে গিয়ে ছয়টি মরদেহ উদ্ধার করে।
নিহত চার শিশু হলো ১৩ বছর বয়সী হার্পার হারমন, ১১ বছর বয়সী হাডসন হারমন এবং ১০ বছর বয়সী যমজ গ্যাভিন ও গ্রেসলিন হারমন।
পুলিশ প্রধান উইলিয়াম র্যাবিট জানান, অ্যাপার্টমেন্টটি অ্যামি স্টেডম্যানের মালিকানাধীন ছিল। তাঁর মেয়ে সারাহ ও চার সন্তান একই ভবনের আরেকটি ফ্ল্যাটে বসবাস করতেন। তদন্তকারীদের ধারণা, মরদেহগুলো কয়েক দিন ধরে সেখানে পড়ে ছিল। মরদেহের অবস্থা খারাপ হওয়ায় প্রথমে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে ময়নাতদন্তের মাধ্যমে তাঁদের পরিচয় নিশ্চিত করা হয়।
প্রাথমিক তদন্তে একজন শিশুর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের আলামত পাওয়া গেছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ প্রেসক্রিপশন ও সাধারণ ওষুধ উদ্ধার করা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে টক্সিকোলজি রিপোর্টসহ আরও পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হওয়া একটি হাতে লেখা চিরকুটে অ্যামি স্টেডম্যানের সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে চিরকুটের বিস্তারিত প্রকাশ করা হয়নি। এখন পর্যন্ত এ ঘটনায় বাইরের কোনো ব্যক্তির সংশ্লিষ্টতার প্রমাণ মেলেনি বলেও জানিয়েছে পুলিশ।
এদিকে নিহত শিশুদের বাবা বর্তমানে উটাহ অঙ্গরাজ্যে বসবাস করেন। পুলিশ জানিয়েছে, চার শিশুই বাসায় থেকেই পড়াশোনা করত এবং তারা কোনো সরকারি স্কুলে যেত না।
আরও পড়ুন
- • যুক্তরাষ্ট্রকে নিজের মতো ব্যবহার করার দিন কি শেষ হচ্ছে ইসরাইলের?
- • নিউইয়র্কে একই পরিবারের ৬ জনের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশের নানা ধারণা
- • ১৯৯০ সালের পর বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণের সম্ভাবনা
- • ইরানের জন্য মার্কিন কৃষিপণ্য কেনার পরিকল্পনার কথা জানালেন ট্রাম্প
- • গবেষণা: দেশে প্রায় ৬১ লাখ মানুষ গাঁজাখোর
- • দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
- • সন্তান আছে, আত্মীয়স্বজনও আছে তবু নেই প্রকৃত সঙ্গ
- • দুপুরের মধ্যে ১৪ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
