২৬ জুন ২০২৬, শুক্রবার, ১২:৪৭

শিরোনাম
সর্বোচ্চ জাকাত সংগ্রহকারী নির্বাচিত হলেন ডিসি ফরিদা খানম এনসিপিসহ ৭ দলকে ইসির শোকজ আশুরার শিক্ষা শান্তি ও ন্যায়ের পথ দেখায়: প্রধানমন্ত্রী ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় বর্ষার শুরুতেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্তদের বেশিরভাগই শিশু বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায়, সই হবে ১৫ চুক্তি পূর্ববর্তী সরকারের ১,৩০০ উন্নয়ন প্রকল্প এখন সরকারের ‘গলার কাঁটা’: অর্থমন্ত্রী

১৯৯০ সালের পর বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণের সম্ভাবনা

১৯৯০ সালের পর বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণের সম্ভাবনা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৬ জুন, ২০২৬, ১১:২৮

ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত প্রতিদ্বন্দ্বিতা ব্রাজিল ও আর্জেন্টিনার। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই মানেই বাড়তি উত্তেজনা। আর সেটি যদি হয় বিশ্বকাপের মঞ্চে, তবে আগ্রহ পৌঁছে যায় ভিন্ন উচ্চতায়।

বিশ্বকাপে সর্বশেষ ১৯৯০ সালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। ইতালির তুরিনে অনুষ্ঠিত রাউন্ড অব সিক্সটিনের সেই ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা। এরপর প্রায় তিন যুগ ধরে বিশ্বকাপে আর দেখা হয়নি দুই লাতিন পরাশক্তির।

তবে এবার সেই অপেক্ষার অবসান ঘটতে পারে। চলমান বিশ্বকাপে নকআউট পর্বের সমীকরণ মিললে সেমিফাইনালে মুখোমুখি হতে পারে ব্রাজিল ও আর্জেন্টিনা।

গ্রুপ ‘জে’-তে টানা দুই ম্যাচ জিতে ইতোমধ্যে শীর্ষস্থান নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ২৮ জুন তারা গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে জর্ডানের বিপক্ষে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় দ্বিতীয় রাউন্ডে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দলের মুখোমুখি হবে লিওনেল মেসির দল। বর্তমান সমীকরণ অনুযায়ী সম্ভাব্য প্রতিপক্ষ উরুগুয়ে।

অন্যদিকে ব্রাজিলও নিজেদের পথ ধরে নকআউট পর্বে এগিয়ে যেতে পারলে এবং দুই দলই দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনালসহ পরবর্তী বাধা পেরোতে পারলে সেমিফাইনালে হতে পারে বহুল প্রতীক্ষিত ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ।

সেটি হলে ১৯৯০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। প্রায় ৩৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ফুটবল বিশ্বের অন্যতম সেরা লড়াই আবারও বিশ্বকাপে দেখা যাবে কি না, তার উত্তর মিলবে আগামী কয়েক দিনের ফলাফলে।

আরও পড়ুন