প্রথমবার নকআউটে কানাডা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ১০:৪৬
পরাজয়ের হতাশা থাকলেও ইতিহাস গড়ার আনন্দটা ম্লান হয়নি। ফিফা বিশ্বকাপের ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে সুইজারল্যান্ডের কাছে ২-১ গোলে হেরেছে স্বাগতিক কানাডা। তবে এই হারও কানাডার বিশ্বকাপ যাত্রার একটি নতুন অধ্যায় রচনা করেছে। প্রথমবারের মতো বিশ্বকাপের গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে উত্তর আমেরিকার দেশটি।
বুধবার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। দুই পক্ষই আক্রমণ-পাল্টা আক্রমণ চালালেও গোলশূন্য সমতায় বিরতিতে যায় তারা।
বিরতির পরই ম্যাচের চিত্র বদলে যায়। দ্বিতীয়ার্ধ শুরুর এক মিনিটের মধ্যেই কানাডার রক্ষণভাগ ভেদ করেন রুবেন ভার্গাস। ৪৬তম মিনিটে তাঁর জোরালো শটে এগিয়ে যায় সুইজারল্যান্ড।
এরপর ৫৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইয়োহান মানজাম্বি। ব্রিল এম্বোলোর বাড়ানো বল থেকে সহজ সুযোগ কাজে লাগিয়ে গোল করেন তিনি।
দুই গোলে পিছিয়ে পড়ার পরও লড়াই চালিয়ে যায় কানাডা। বদলি হিসেবে মাঠে নেমে ৭২তম মিনিটে নাথান সালিবার পাস থেকে গোল করে ম্যাচে ফেরার আশা জাগান প্রমিস ডেভিড। এরপর সমতায় ফেরার জন্য একাধিক চেষ্টা করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি স্বাগতিকরা।
শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সুইজারল্যান্ড। এই জয়ে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে সুইসরা।
অন্যদিকে হারলেও কানাডার জন্য ছিল সুখবর। গোল ব্যবধানে বসনিয়া ও হার্জেগোভিনাকে পিছনে ফেলে গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে তারা।
বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম গ্রুপ পর্ব পেরোল কানাডা। তবে রানার্সআপ হওয়ায় নকআউট পর্বের ম্যাচ আর নিজেদের মাঠে খেলার সুযোগ পাচ্ছে না দলটি। শেষ বত্রিশের ম্যাচ খেলতে তাদের যেতে হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে। সেখানে ‘এ’ গ্রুপের রানার্সআপ দলের মুখোমুখি হবে কানাডা।
আরও পড়ুন
- • ইরান এখন বিশ্বের কাছে শক্তিশালী ও মর্যাদাপূর্ণ জাতি-পেজেশকিয়ান
- • ট্রাম্পের শান্তি চুক্তিতে যুদ্ধ থামলেও কাটেনি মার্কিনদের উদ্বেগ
- • রোববার শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
- • টাইমস ইমপ্যাক্ট র্যাংকিং ২০২৬: বড় সাফল্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের
- • আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২,২১৬ টাকা
- • চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রথমবার নকআউটে কানাডা
- • ভেনেজুয়েলার পর জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
