২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১১:৫৮

শিরোনাম
রোববার শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর 'বাংলাদেশ স্যাটেলাইট-১' থেকে ৫ বছরে নিট মুনাফা ১৬৪ কোটি টাকা বিদ্যুৎ বিভাগের ঘোষণা, ৯ ঘণ্টা বন্ধ থাকবে সরবরাহ জুলাইতেই মিলতে পারে মালয়েশিয়া শ্রমবাজারের সুখবর দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে শুরু প্রস্তুতি পেনশনের ভোগান্তি কমাতে ওপিটিএমএস চালু করছে সরকার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৭

ভেনেজুয়েলার পর জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প

ভেনেজুয়েলার পর জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ০৯:৫৫

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পের কয়েক ঘণ্টার মধ্যেই জাপানের উত্তর-পূর্ব উপকূলে ৬ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে জাপানের ইওয়াতে উপকূলের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল কুজি শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ৫১ দশমিক ৭ কিলোমিটার গভীরে।

জাপানের কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের পর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি দ্রুত পরিস্থিতি মূল্যায়ন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। মুখ্য মন্ত্রিসভা সচিব মিনোরু কিহারা বলেছেন, এ ভূমিকম্পের কারণে সুনামির কোনো আশঙ্কা নেই। এ ছাড়া এখন পর্যন্ত হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্যও পাওয়া যায়নি।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, দেশের পারমাণবিক স্থাপনাগুলোতে কোনো অস্বাভাবিকতা শনাক্ত হয়নি।

ভূমিকম্পের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইস্ট জাপান রেলওয়ে কোম্পানি (জেআর ইস্ট) শিন-আওমোরি ও টোকিওর মধ্যকার বুলেট ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করে।

এর কয়েক ঘণ্টা আগে ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দেশটির রাজধানী কারাকাস ও আশপাশের এলাকায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে ভূমিকম্প দুটি অনুভূত হয়। ওই ঘটনায় কয়েকটি ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে এবং কিছু এলাকায় সুনামি সতর্কতাও জারি করা হয়।

আরও পড়ুন