২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৩:২৫

শিরোনাম
ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের রোববার শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর 'বাংলাদেশ স্যাটেলাইট-১' থেকে ৫ বছরে নিট মুনাফা ১৬৪ কোটি টাকা বিদ্যুৎ বিভাগের ঘোষণা, ৯ ঘণ্টা বন্ধ থাকবে সরবরাহ জুলাইতেই মিলতে পারে মালয়েশিয়া শ্রমবাজারের সুখবর দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে শুরু প্রস্তুতি পেনশনের ভোগান্তি কমাতে ওপিটিএমএস চালু করছে সরকার

ট্রাম্পের শান্তি চুক্তিতে যুদ্ধ থামলেও কাটেনি মার্কিনদের উদ্বেগ

ট্রাম্পের শান্তি চুক্তিতে যুদ্ধ থামলেও কাটেনি মার্কিনদের উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ১১:৫০

ইরানের সঙ্গে সংঘাতের অবসান এবং শান্তি চুক্তি স্বাক্ষরকে স্বস্তির দৃষ্টিতে দেখলেও এটিকে রাজনৈতিক বা কৌশলগত বিজয় হিসেবে মনে করছেন না অধিকাংশ মার্কিন নাগরিক। ট্রাম্প প্রশাসনের উদ্যোগে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক স্বাক্ষরের পর পরিচালিত সিবিএস নিউজের এক জরিপে এমন চিত্র উঠে এসেছে।

জরিপ অনুযায়ী, ৭৮ শতাংশ মার্কিন নাগরিক দ্রুত যুদ্ধের অবসান চেয়েছেন। বিপরীতে মাত্র ২২ শতাংশের মত, আরও চাপ প্রয়োগ করে ইরানের কাছ থেকে অতিরিক্ত ছাড় আদায় করা সম্ভব ছিল। তবে যুদ্ধ বন্ধের পক্ষে অবস্থান নিলেও অধিকাংশ উত্তরদাতা মনে করেন, এই চুক্তি যুক্তরাষ্ট্রের জন্য বড় কোনো কৌশলগত অর্জন বয়ে আনেনি।

বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে জনমতে গভীর সংশয় রয়েছে। জরিপে অংশ নেওয়া ৬৯ শতাংশ মার্কিন নাগরিকের বিশ্বাস, এই চুক্তি ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা থামাতে সক্ষম হবে না। এমনকি রিপাবলিকান সমর্থকদের প্রায় অর্ধেকও একই মত পোষণ করেছেন। অনেকের মতে, এটি মূলত দীর্ঘ ও ব্যয়বহুল সংঘাত থেকে বেরিয়ে আসার একটি বাস্তবসম্মত উপায় মাত্র।

যুদ্ধের সামগ্রিক ফলাফল নিয়েও হতাশা প্রকাশ করেছেন অনেকেই। জরিপে ৪৫ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন, কৌশলগতভাবে যুক্তরাষ্ট্র এ যুদ্ধে সফল হয়নি। তাদের ধারণা, যুদ্ধের আগে ইরান যে অবস্থানে ছিল, এখনো প্রায় একই অবস্থানে রয়েছে বা কিছু ক্ষেত্রে আরও শক্তিশালী হয়েছে।

এছাড়া ৫৭ শতাংশ নাগরিকের মতে, এই যুদ্ধ বিদ্যমান সমস্যার সমাধান না করে নতুন সংকট তৈরি করেছে। ফলে ট্রাম্প প্রশাসন যে এটিকে বড় ধরনের বিজয় হিসেবে তুলে ধরছে, তার সঙ্গে সাধারণ মানুষের মূল্যায়নের স্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছে।

জরিপে আরও বলা হয়, ৬৪ শতাংশ মার্কিন মনে করেন ট্রাম্প প্রশাসন যুদ্ধের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক প্রভাব যথাযথভাবে মূল্যায়ন করতে পারেনি। দুই-তৃতীয়াংশ উত্তরদাতার ধারণা, সব লক্ষ্য অর্জনের চেয়ে সংঘাত দ্রুত শেষ করার প্রয়োজনীয়তা থেকেই প্রশাসন এই চুক্তির পথে এগিয়েছে।

আরও পড়ুন