২৪ জুন ২০২৬, বুধবার, ১৯:৪৫

শিরোনাম
দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে শুরু প্রস্তুতি পেনশনের ভোগান্তি কমাতে ওপিটিএমএস চালু করছে সরকার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৭ জুনে এ পর্যন্ত দেশে রেমিট্যান্স এল ২২৩ কোটি ডলার ৪ কোটি লিটার ভোজ্যতেল ও ২২ হাজার ৫০০ টন মসুর ডাল কেনার অনুমোদন স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক সাড়ে ৭ লাখ যুবককে প্রশিক্ষণ দেবে সরকার

পেনশনের ভোগান্তি কমাতে ওপিটিএমএস চালু করছে সরকার

পেনশনের ভোগান্তি কমাতে ওপিটিএমএস চালু করছে সরকার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ১৮:৩৫

পেনশন সেবাকে আরও দ্রুত, স্বচ্ছ ও নাগরিকের সুবিধার্থে সরকার ‘অনলাইন পেনশন ট্র্যাকিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ (ওপিটিএমএস) চালু করছে। মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এই নতুন ব্যবস্থার ঘোষণা দেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

নতুন এই ব্যবস্থার ফলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন সংক্রান্ত আবেদন জমা দেওয়া, প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করা এবং আবেদনের বর্তমান অবস্থা অনলাইনে পর্যবেক্ষণ করা সহজ হবে। এর ফলে সরকারি অফিসে বারবার যাতায়াত এবং দীর্ঘদিনের ভোগান্তি কমে আসবে। প্রতিমন্ত্রী জানান, ডিজিটাল পদ্ধতিতে এই সেবা পাওয়া গেলে দুর্নীতি হ্রাস পাওয়ার পাশাপাশি সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ওপিটিএমএস পুরোপুরি কার্যকর হলে একজন সরকারি কর্মচারী অবসরোত্তর ছুটিতে যাওয়ার ১১ মাস আগেই এসএমএসের মাধ্যমে নোটিফিকেশন পাবেন। এরপর থেকে আবেদনের পুরো প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন হবে এবং একই প্ল্যাটফর্মে কল্যাণ কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফাইল প্রক্রিয়া করবেন। এতে দ্রুততম সময়ে পেনশন পাওয়া নিশ্চিত করা সম্ভব হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের সভাপতিত্বে এই কর্মশালায় অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং হিসাব মহানিয়ন্ত্রক এস এম রেজভী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সরকারি পেনশনারদের জন্য এই নতুন উদ্যোগটি দীর্ঘদিনের জটিলতা নিরসনে এক বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন