৪ কোটি লিটার ভোজ্যতেল ও ২২ হাজার ৫০০ টন মসুর ডাল কেনার অনুমোদন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ১৭:৪৩
সরকারি বিপণন কার্যক্রমের জন্য ৪ কোটি লিটার ভোজ্যতেল ও ২২ হাজার ৫০০ মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবগুলো অনুমোদন পায়।
বৈঠক সূত্রে জানা গেছে, ২ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল এবং ২ কোটি লিটার পরিশোধিত পাম অলিন কিনতে মোট ব্যয় হবে ৬৪৫ কোটি ৬ লাখ ৯৫ হাজার টাকা।
এর মধ্যে স্থানীয় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ২ কোটি লিটার পরিশোধিত পাম অলিন কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ঢাকার শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে এ তেল কেনা হবে। এতে ব্যয় হবে ৩৬৭ কোটি ৯০ লাখ টাকা। প্রতি লিটারের দাম ধরা হয়েছে ১৮৩ টাকা ৯৫ পয়সা।
এ ছাড়া আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ২ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার প্রস্তাবও অনুমোদন পেয়েছে। অস্ট্রেলিয়ার এমসিজি ইন্টারন্যাশনাল পিটিওয়াই লিমিটেডের কাছ থেকে এ তেল কেনা হবে। এ জন্য ব্যয় হবে ২৭৭ কোটি ১৬ লাখ ৯৫ হাজার টাকা। প্রতি লিটারের দাম ধরা হয়েছে ১৬৪ টাকা ৭৭ পয়সা।
অন্যদিকে ২২ হাজার ৫০০ মেট্রিক টন মসুর ডাল কেনারও অনুমোদন দিয়েছে কমিটি। এ খাতে মোট ব্যয় হবে ১৬৭ কোটি ২৪ লাখ ১৫ হাজার ৬২৫ টাকা।
স্থানীয় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনা হবে চট্টগ্রামের মেসার্স পায়েল অটোমেটিক ফুড প্রসেসিং মিলসের কাছ থেকে। এতে ব্যয় হবে ৮১ কোটি ৪৭ লাখ টাকা। প্রতি কেজির দাম পড়বে ৮১ টাকা ৪৭ পয়সা।
এ ছাড়া আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে আরও ১২ হাজার ৫০০ মেট্রিক টন মসুর ডাল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার এমসিজি ইন্টারন্যাশনাল পিটিওয়াই লিমিটেডের কাছ থেকে এ ডাল কেনা হবে। এতে ব্যয় হবে ৮৫ কোটি ৭৭ লাখ ১৫ হাজার ৬২৫ টাকা। প্রতি কেজির দাম পড়বে ৭৪ টাকা ৮৬ পয়সা।
বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে এসব ক্রয় অনুমোদন দেওয়া হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।
আরও পড়ুন
- • পেনশনের ভোগান্তি কমাতে ওপিটিএমএস চালু করছে সরকার
- • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৭
- • রোনালদোর ‘আই অ্যাম ব্যাক’ বার্তায় বিদ্রূপ ইব্রাহিমোভিচের
- • যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে চীনের ইতিবাচক প্রতিক্রিয়া
- • জুনে এ পর্যন্ত দেশে রেমিট্যান্স এল ২২৩ কোটি ডলার
- • অবশেষে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য প্যারাডাইস’
- • ৪ কোটি লিটার ভোজ্যতেল ও ২২ হাজার ৫০০ টন মসুর ডাল কেনার অনুমোদন
- • স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
