২৪ জুন ২০২৬, বুধবার, ১৮:৪০

শিরোনাম
পেনশনের ভোগান্তি কমাতে ওপিটিএমএস চালু করছে সরকার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৭ জুনে এ পর্যন্ত দেশে রেমিট্যান্স এল ২২৩ কোটি ডলার ৪ কোটি লিটার ভোজ্যতেল ও ২২ হাজার ৫০০ টন মসুর ডাল কেনার অনুমোদন স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক সাড়ে ৭ লাখ যুবককে প্রশিক্ষণ দেবে সরকার দেশে ফিরছেন ৬৪,১৬৩ জন বাংলাদেশি হাজি

সাড়ে ৭ লাখ যুবককে প্রশিক্ষণ দেবে সরকার

সাড়ে ৭ লাখ যুবককে প্রশিক্ষণ দেবে সরকার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ১৬:৫০

দেশের বিভিন্ন অঞ্চলের সাড়ে ৭ লাখ যুবককে দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্মসূচি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ১০৬ কোটি ৫৩ লাখ টাকা।

এ–সংক্রান্ত ১০টি ক্রয় প্রস্তাব বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদন পেয়েছে। সচিবালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সভায় কমিটির সদস্য ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ‘ইকোনমিক অ্যাক্সিলারেশন অ্যান্ড রিসাইলেন্স ফর এনইইটি’ কর্মসূচির আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। কর্মসূচির মূল লক্ষ্য হলো দেশের যুবকদের কর্মদক্ষতা বৃদ্ধি, উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং সামাজিক উন্নয়নে তাদের অংশগ্রহণ বাড়ানো।

পরিকল্পনা অনুযায়ী, ৩০ মাসব্যাপী এ কার্যক্রমের মাধ্যমে দেশের বিভিন্ন জেলার যুবকদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) সেবা প্রদানকারী হিসেবে কাজ করবে।

সরকারের আশা, এ উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বাড়ার পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে।

আরও পড়ুন