চাটখিলে শিয়াল শিকার করে ফেসবুকে মাংস বিক্রির অভিযোগ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ০৯:৩০
নোয়াখালীর চাটখিল উপজেলায় একটি বন্য শিয়াল শিকার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারণা চালিয়ে মাংস বিক্রির অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সাহাপুর ইউনিয়নের গোপায়েরবাগ মোল্লা বাড়ি এলাকার মহিন ও সোমপাড়া কলেজপাড়া এলাকার শাকিল সম্প্রতি একটি বন্য শিয়াল শিকার করেন। পরে তারা শিয়ালের ছবি ও মাংস বিক্রির তথ্য ফেসবুকে পোস্ট করে ক্রেতা সংগ্রহের চেষ্টা করেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, প্রতি কেজি শিয়ালের মাংস ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা দরে বিক্রি করা হয়েছে।
এলাকাবাসী বলছেন, চাটখিলে প্রকাশ্যে বন্যপ্রাণী শিকার করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালিয়ে মাংস বিক্রির এমন ঘটনা আগে দেখা যায়নি। তারা মনে করেন, এ ধরনের কর্মকাণ্ড পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।
চাটখিল মহিলা কলেজের প্রভাষক মইন উদ্দিন বাবু বলেন, “শিয়াল পরিবেশের গুরুত্বপূর্ণ একটি প্রাণী। এটি বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে। নির্বিচারে বন্যপ্রাণী নিধন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। প্রশাসনের উচিত বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।”
বাংলাদেশের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী শিয়ালসহ যেকোনো বন্যপ্রাণী শিকার, হত্যা, বিক্রি, কেনাবেচা বা পাচার করা দণ্ডনীয় অপরাধ। আইন লঙ্ঘনের ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।
আরও পড়ুন
- • আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২,২১৬ টাকা
- • চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রথমবার নকআউটে কানাডা
- • ভেনেজুয়েলার পর জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প
- • চাটখিলে শিয়াল শিকার করে ফেসবুকে মাংস বিক্রির অভিযোগ
- • বর্ষায় ঘুরে আসুন দেশের দারুণ সব গন্তব্যে
- • গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ জাপান
- • দেশের ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
