মহাসড়কের পাশে কিশোরীর মরদেহ, উদ্ধার লাল বিয়ের শাড়ি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২ জুন, ২০২৬, ১৭:২১
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় যমুনা সেতু পশ্চিম পাড় সংযোগ মহাসড়কের পাশ থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশেই একটি লাল বিয়ের শাড়ি পড়ে ছিল।
সোমবার (২২ জুন) সকালে উপজেলার মফিজ মোড় এলাকায় মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কিশোরীর নাম মুক্তা খাতুন (১৪)। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পুব দেলুয়া গ্রামের আলতাব হোসেনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মহাসড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। মরদেহটি বিকৃত অবস্থায় ছিল। ঘটনাস্থলের পাশ থেকে একটি লাল বিয়ের শাড়িও উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, মৃত্যুর কারণ এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আরও পড়ুন
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • ‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ভারত-বাংলাদেশ সম্পর্কের নয়’
- • ৯ জেলায় রাত ১টার মধ্যে ঝড় হওয়ার আশঙ্কা
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ‘গোড়া থেকে বুড়ো সবাই আর্জেন্টিনা’, খুদে ভক্তদের সঙ্গে কেয়া পায়েল
- • চিড়িয়াখানা ছাড়ল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’
- • রাবিতে ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণার দাবি ছাত্রদল সভাপতির
- • কিয়ার স্টারমারের পর কে হচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী?
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • আরেকটি অঘটনের খুব কাছে গিয়েও জয় পেল না সৌদি আরব
