চিড়িয়াখানা ছাড়ল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২ জুন, ২০২৬, ১৭:৫৮
সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) স্থানান্তর করা হয়েছে। গবেষণার উদ্দেশ্যে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় রোববার মহিষটি আনুষ্ঠানিকভাবে বিএলআরআইয়ের কাছে হস্তান্তর করা হয়।
বিএলআরআই সূত্রে জানা গেছে, মহিষটি বর্তমানে ১৪ দিনের প্রাথমিক কোয়ারেন্টিনে রয়েছে। এ সময় এর স্বাস্থ্য পরীক্ষা ও অন্যান্য প্রয়োজনীয় পর্যবেক্ষণ করা হবে।
মহিষটির দেখভাল ও গবেষণাকাজ তদারকির জন্য ১৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে বিএলআরআই। কমিটির প্রধান করা হয়েছে মহিষ উৎপাদন ও গবেষণা বিভাগের প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গৌতম কুমার দেবকে।
ড. গৌতম কুমার দেব বলেন, মহিষটি গবেষণার জন্য তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিরল বৈশিষ্ট্যের এ মহিষের জাত উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে গবেষণা করা হবে। তিনি জানান, প্রাথমিক পরীক্ষায় মহিষটিকে সুস্থ পাওয়া গেছে এবং ভবিষ্যতে এটি বিএলআরআইতেই রাখা হবে।
গত ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশু হিসেবে বাজারে আনা হয়েছিল গোলাপি আভার বিরল অ্যালবিনো ষাঁড় মহিষটি। পরে এর নাম দেওয়া হয় ‘ডোনাল্ড ট্রাম্প’। ব্যতিক্রমী রং ও চেহারার কারণে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিষয়টি দেশীয় গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও স্থান পায়।
নারায়ণগঞ্জের রাবেয়া অ্যাগ্রো ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধা মহিষটি লালন-পালন করেন। ঈদের কয়েক দিন আগে পুরান ঢাকার জিন্দাবাহার এলাকার বাসিন্দা মনিরুজ্জামান ৩ লাখ ৮৫ হাজার টাকায় এটি কিনে নেন।
তবে ব্যাপক আলোচনার পর শেষ মুহূর্তে কোরবানি থেকে মহিষটিকে সরিয়ে নেওয়া হয়। ঈদের আগের দিন সরকারের হেফাজতে নেওয়ার পর সেটিকে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় রাখা হয়েছিল। প্রায় দুই সপ্তাহ সেখানে থাকার পর এবার গবেষণার জন্য প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে স্থানান্তর করা হলো মহিষটিকে।
আরও পড়ুন
- • শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে চার দিনে জমা ১৭ লাখ টাকার বেশি
- • তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্স, বন্ধ শত শত স্কুল
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • ‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ভারত-বাংলাদেশ সম্পর্কের নয়’
- • ৯ জেলায় রাত ১টার মধ্যে ঝড় হওয়ার আশঙ্কা
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ‘গোড়া থেকে বুড়ো সবাই আর্জেন্টিনা’, খুদে ভক্তদের সঙ্গে কেয়া পায়েল
- • চিড়িয়াখানা ছাড়ল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • আরেকটি অঘটনের খুব কাছে গিয়েও জয় পেল না সৌদি আরব
