২২ জুন ২০২৬, সোমবার, ২০:৪৮

শিরোনাম
মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার সম্ভাবনা কম ঢাকায় রাসায়নিক অস্ত্র কনভেনশন বিষয়ক উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত ৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক শেষে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠন বিনিয়োগ বাড়াতে ব্যবসা শুরুর বাধা দূর করা হবে: বাণিজ্যমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে চার দিনে জমা ১৭ লাখ টাকার বেশি

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে চার দিনে জমা ১৭ লাখ টাকার বেশি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২ জুন, ২০২৬, ১৯:১৯

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে মাত্র চার দিনে জমা পড়েছে ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা। এ ছাড়া দানের অর্থের সঙ্গে পাওয়া গেছে সাত আনা সোনা।

সোমবার দুপুরে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে মাজারের সিলগালা করা তিনটি বড় দানপাত্র বা ‘ডেগ’ খুলে অর্থ গণনা করা হয়। গণনা শেষে এ তথ্য জানানো হয়।

টাকা গণনার কাজে অংশ নেন শাহজালাল মাদ্রাসার শিক্ষার্থীরা। এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পুরো প্রক্রিয়ায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থানে দেখা যায়।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, মাজারের ইতিহাসে এবারই প্রথম প্রকাশ্যে দানের অর্থ গণনা করা হয়েছে।

হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে সম্প্রতি উদ্যোগ নেয় জেলা প্রশাসন। এ উদ্যোগের সঙ্গে সিলেটের সদ্য প্রত্যাহার হওয়া জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের নাম আলোচনায় আসে।

এর মধ্যে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়।

এ সিদ্ধান্তের পর সিলেটে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাঁকে সিলেটে বহাল রাখার দাবিতে বিভিন্ন সংগঠনের ব্যানারে আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচিও পালন করা হচ্ছে।

আরও পড়ুন