২২ জুন ২০২৬, সোমবার, ০০:২৯

শিরোনাম
সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য, জানালেন প্রতিমন্ত্রী মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় লালগালিচায় বরণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে মামুনুল প্রসঙ্গের বক্তব্য মুছে দিলেন স্পিকার দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী প্রাথমিক স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন আনছে সরকার

না ফেরার দেশে সাবেক এমপি মেরী

না ফেরার দেশে সাবেক এমপি মেরী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ জুন, ২০২৬, ২৩:০৩

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি সেলিমা আহমাদ মেরী আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।

রোববার (২১ জুন) বাংলাদেশ সময় রাত ৭টা ৪০ মিনিটে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী সালেমীন সরকার।

তিনি জানান, গত ১৮ জুন স্ট্রোক করার পর সেলিমা আহমাদ মেরীকে ব্যাংককের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার জানাজার সময় ও অন্যান্য আনুষ্ঠানিকতা পরে জানানো হবে।

সেলিমা আহমাদ মেরী ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে কুমিল্লা-২ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আব্দুল মজিদের কাছে পরাজিত হন তিনি।

১৯৬০ সালে কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের পাথালিয়াকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন সেলিমা আহমাদ মেরী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা এই নারী উদ্যোক্তা দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন।

ব্যবসায় খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৪ সালে তিনি ‘অসলো বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড’ লাভ করেন। আন্তর্জাতিক নারী জোটের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএ কোর্সের সাবেক শিক্ষক ছিলেন।

ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জননী। তার স্বামী আব্দুল মাতলুব আহমাদ নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান এবং এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন