২১ জুন ২০২৬, রবিবার, ২২:২১

শিরোনাম
মালয়েশিয়ায় লালগালিচায় বরণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে মামুনুল প্রসঙ্গের বক্তব্য মুছে দিলেন স্পিকার দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী প্রাথমিক স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন আনছে সরকার দায়িত্ব নেওয়ার পর আজ, প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

সাভারে সবজি ক্ষেতে বজ্রপাতে প্রাণ গেল ৩ কৃষকের

সাভারে সবজি ক্ষেতে বজ্রপাতে প্রাণ গেল ৩ কৃষকের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ জুন, ২০২৬, ২০:৪১

ঢাকার সাভারে সবজি ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে একসঙ্গে তিনজনের মৃত্যু হয়েছে।

রোববার (২১ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার বনগাঁ ইউনিয়নের কোন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে কুটি ব্যাপারী (৭০) নামে একজনের পরিচয় জানা গেছে। অপর দুইজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বনগাঁ ইউনিয়ন পরিষদের নারী সদস্য কামরুন্নাহার জানান, কুটি ব্যাপারী আরও দুই কৃষককে সঙ্গে নিয়ে ক্ষেত থেকে সবজি তুলছিলেন। বিকেলে বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্ত ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্নের কাজ চলছে।

আরও পড়ুন