২১ জুন ২০২৬, রবিবার, ২২:২১

শিরোনাম
মালয়েশিয়ায় লালগালিচায় বরণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে মামুনুল প্রসঙ্গের বক্তব্য মুছে দিলেন স্পিকার দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী প্রাথমিক স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন আনছে সরকার দায়িত্ব নেওয়ার পর আজ, প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

যোগব্যায়াম শুধু ব্যায়াম নয়, এটি জীবনদর্শন: মেয়র শাহাদাত

যোগব্যায়াম শুধু ব্যায়াম নয়, এটি জীবনদর্শন: মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ জুন, ২০২৬, ২০:২৩

যোগব্যায়াম শুধু শরীরচর্চা নয়, এটি একটি জীবনদর্শন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শরীর ও মনের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলার পাশাপাশি যোগব্যায়াম আত্মিক শান্তি ও মানসিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

রোববার (২১ জুন) বিকেলে নৌবাহিনী কনভেনশন সেন্টারে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে আয়োজিত ১২তম আন্তর্জাতিক যোগ দিবসের এবারের প্রতিপাদ্য ছিল ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’। অনুষ্ঠানে ৮০০ জনের বেশি মানুষ অংশ নেন।

মেয়র বলেন, করোনাভাইরাস মহামারি আমাদের শিখিয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা ও মানসিক প্রশান্তির গুরুত্ব কতটা বেশি। নিয়মিত যোগচর্চা মানুষকে ভেতর থেকে সুস্থ রাখে এবং আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে।

চট্টগ্রামে যোগচর্চার প্রসার নিয়ে তিনি বলেন, নগরবাসীর মধ্যে এ বিষয়ে আগ্রহ বাড়ছে। স্কুল, অফিস ও কমিউনিটি সেন্টারে নিয়মিত যোগব্যায়াম চালু করা গেলে নাগরিকদের স্বাস্থ্য ও মানসিক শক্তি আরও উন্নত হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে চট্টগ্রামে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার শ্রী হারীশ কুমার বলেন, যোগের অর্থ হলো ‘যুক্ত হওয়া’ বা ‘একত্রিত হওয়া’। এটি শরীর, মন ও শ্বাস-প্রশ্বাসের মধ্যে সমন্বয় সৃষ্টি করে এবং মানুষের সামগ্রিক সুস্থতা নিশ্চিত করতে সহায়তা করে।

তিনি বলেন, প্রায় পাঁচ হাজার বছর আগে ভারতীয় উপমহাদেশে যোগের উৎপত্তি হলেও এটি শুধু শারীরিক ব্যায়ামের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবনধারা, যা শারীরিক প্রাণশক্তি, মানসিক স্বচ্ছতা এবং আধ্যাত্মিক প্রশান্তি বৃদ্ধি করে।

নরেন্দ্র মোদির বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, যোগ মানুষকে একত্রিত করে এবং ভারসাম্যপূর্ণ জীবনযাপনের পথ দেখায়। এটি শরীরকে নমনীয় করে, শক্তি বাড়ায় এবং মানসিক শান্তি নিশ্চিত করে।

অনুষ্ঠানে যোগ অনুশীলন পরিচালনা করে কোয়ান্টাম ফাউন্ডেশন।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন